ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বৃক্ষপ্রেমে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে শিশু একাডেমির বৃক্ষরোপণ কর্মসূচি এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে সাদ নূরানী প্রি ক্যাডেট স্কুলে গাছের চারা বিতরণ রাজশাহী কলেজের ১৫০ বছর উদযাপন হবে ঐক্য ও ঐতিহ্যের মহামিলন: ভূমিমন্ত্রী রাবিতে ছাত্রদলের রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয় আলোচনা সভা পুলিশের নিয়োগ-বদলিতে নেই রাজনৈতিক হস্তক্ষেপ, রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে মেরামত একাংশ, স্বস্তি ফিরলেও বাকি অংশ নিয়ে উৎকণ্ঠায় স্থানীয়রা মাদুরার উপকূলে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ আগুন, নিহত ৫, নিখোঁজ ৪১ টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত মেহেরপুরে স্কুল ফিডিংয়ের খাদ্যবাহী গাড়ির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু নগরীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবীর কারাদণ্ড- ২ বিজিবি সদস্য পরিচয়ে ছিনতাই-ডাকাতির প্রস্তুতি, যশোরে তিন প্রতারক আটক চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার তরুণ উদ্ভাবকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর, এমআইএসটির বিশ্বচ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা অস্ট্রেলিয়া সিরিজের আগে উদ্বোধনী জুটি নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ প্রীতি ম্যাচে গুলিতে নিহত ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী হাঁটুর চোটে শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে গেলেন বুমরাহ নিখোঁজের ১০ দিন পর পরিত্যক্ত পুকুরে কাস্টমস সিপাহীর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ উদ্ধার নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত

  • আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৮:২৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৮:২৬:৩০ অপরাহ্ন
টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত টেকনাফে চলন্ত বাসে দিনদুপুরে ডাকাতি, যাত্রীকে ছুরিকাঘাত

কক্সবাজারের টেকনাফে দিনদুপুরে হাইওয়ে সড়কে পেরেকযুক্ত কাঠ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে একটি যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র ডাকাতরা যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নেয়। আতঙ্ক ছড়াতে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ডাকাতদের হামলায় এক যাত্রী ছুরিকাঘাতে আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুরে টেকনাফের দমদমিয়া সংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. আল আরমান (২৫) টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা। তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, টেকনাফ থেকে কক্সবাজারগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে ফেলে রাখা পেরেকযুক্ত কাঠের ব্যারিকেডে আটকে যায়। এরপর সশস্ত্র ডাকাতরা বাসে উঠে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে। এ সময় বিকাশের এজেন্ট বা কর্মীদের কাছ থেকেও মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, কয়েক রাউন্ড গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে এক যুবককে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুরাইয়া জানান, আহত মো. আল আরমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সড়কে ফেলে রাখা ব্যারিকেড সরিয়ে নেয়। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রাখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী