ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাণীশংকৈল-হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

ভুট্টাক্ষেতে আসর জমিয়ে জুয়া খেলছিলেন পুলিশ সদস্য, বেধড়ক পিটুনি

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৫:৫৯:৩০ অপরাহ্ন
ভুট্টাক্ষেতে আসর জমিয়ে জুয়া খেলছিলেন পুলিশ সদস্য, বেধড়ক পিটুনি ভুট্টাক্ষেতে আসর জমিয়ে জুয়া খেলছিলেন পুলিশ সদস্য, বেধড়ক পিটুনি
মানিকগঞ্জে জুয়া খেলার সময় এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের পিটুনি দিয়ে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে দুই আসামিদেরকে আদালতে পাঠানো হয় এবং পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। 

এর আগে রোববার (২ আগস্ট) বিকেলে সদর উপজেলার বাসুদেবপুর এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। 

আটক পুলিশ সদস্যের নাম তারেক। তিনি মানিকগঞ্জ সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত এবং পুলিশের কিলো/ওয়ান গাড়ি চালান বলে জানা গেছে।

আটক বাকি দুজন হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার চর কল্যানপুর গ্রামের ফরহাদ এবং অপরজন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের রুহুল।

স্থানীয়দের অভিযোগ, মানিকগঞ্জ সদর উপজেলার বাসুদেবপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে বসে পুলিশ কনস্টেবলসহ মোট ৬ জন জুয়া খেলছিলেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করেন। এ সময় ৩ জন দৌড়ে পালিয়ে যান। তবে পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করে এলাকাবাসী। পরবর্তীতে তাদের মানিকগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার