ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

সাত বছরের সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৬:২২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৬:২২:২২ অপরাহ্ন
সাত বছরের সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যা সাত বছরের সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যা
ঢাকার ধামরাই উপজেলায় সাত বছরের শিশু সন্তানের সামনে তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী লিটন সরকারকে আটক করেছে পুলিশ।

রোবাবার (২ আগস্ট) উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম পপি রাণী সরকার (২৭)।

পুলিশ জানায়, ঘটনার পর রাতে পপি রাণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নিহতের স্বামী লিটন সরকার পেশায় সিএনজিচালক। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

নিহতের স্বজনদের অভিযোগ, রবিবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে সাত বছর বয়সী সন্তানের সামনেই লিটন লাঠি দিয়ে পপি রাণীকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সন্ধ্যার দিকে লিটন স্থানীয় লোকজনের সহায়তায় পপি রাণীকে কালামপুর হলি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লিটন সরকারকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়।

নিহতের বাবা পরিমল সরকার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার মেয়েকে বিভিন্ন সময় মারধর করা হতো। নির্যাতনের কারণে আগেও কয়েকবার তিনি মেয়েকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন। পরে জামাই ক্ষমা চেয়ে আবার পপি রাণীকে নিয়ে যান।

তিনি বলেন, এবারও মারধরের কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি বলেন, অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ গ্রহণের প্রক্রিয়া চলছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২