ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত এনায়েতপুরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ৪ জনবান্ধব খাদ্য কর্মকর্তা এহসানুল হক ফেনীতে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪ রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৮:১৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৮:১৭:১২ অপরাহ্ন
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে আবারও বড় ধরনের পতন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার আশা জোরালো হওয়ায় একদিনেই বিশ্ববাজারে তেলের দাম ৬ শতাংশের বেশি কমেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩ আগস্ট) ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ৬ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৪১ ডলারে নেমে আসে। একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দেন।

ট্রাম্প জানান, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে সমঝোতার সুযোগ দিতে ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা স্থগিত রাখা হয়েছে। এই ঘোষণার পরই জ্বালানি বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয় এবং তেলের দাম দ্রুত কমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কাও কমেছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে।

এদিকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স ০ দশমিক ৪ শতাংশ এবং নাসডাক ফিউচার্স ০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে এশিয়ার কয়েকটি শেয়ারবাজারে ছিল নেতিবাচক চিত্র। জাপানের নিক্কেই সূচক ১ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। এছাড়া জাপান ছাড়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এমএসসিআই প্রধান সূচকও দিনের শুরুতে ১ শতাংশ নিচে নেমে আসে।

অন্যদিকে, জাপানি মুদ্রা ইয়েনের মান এক শতাংশের বেশি বেড়ে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ১৫৫ দশমিক ৩৯ ইয়েনে দাঁড়িয়েছে। এতে বাজারে জাপান সরকারের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, গত মাসে হরমুজ ও বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ কমে যেতে পারে এমন উদ্বেগে ব্রেন্ট ক্রুডের দাম সাময়িকভাবে প্রতি ব্যারেল ১০০ ডলার পর্যন্ত উঠেছিল। তবে প্রায় দুই সপ্তাহের উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হতে শুরু করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার  ৩

রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার ৩