ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একা পেয়ে মেয়েশিশুকে জঙ্গলে টেনে নিয়ে যান শরীফ, অতঃপর... ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নিরাপত্তা প্রহরীর ওপর হামলা, গুলির অভিযোগে ট্রাস্টি বোর্ডের তিন সদস্যসহ ১১-১৩ জনের বিরুদ্ধে মামলা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ রাতের আঁধারে রহস্যময় হায়না-সদৃশ প্রাণীর হামলা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অন্তত ১০ জন আহত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে রাণীশংকৈলে ১২৬ অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মাহমুদা হাবিবা রিশিকুল ইউপিতে মানববন্ধন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রমিজ উদ্দীন গ্রেফতার, র‍্যাব-৭-এর অভিযান চট্টগ্রামে র‍্যাব-৭-এর তিন অভিযানে ১৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৫ নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১০ সপ্তম বিয়ের পর টাকা হাতিয়ে বৃদ্ধাকে হত্যা, জামায়াত নেতা কারাগারে মলত্যাগ করিয়ে ২ রোহিঙ্গার পেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা বের করল র‍্যাব বিভেদ চললে শেখ হাসিনা প্যারাসুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন: রিজভী ঘুরে দাঁড়িয়েছে তৈরি পোশাক খাত, বেড়েছে পণ্য রপ্তানি গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাক কারখানা বন্ধের খবর ভিত্তিহীন: বিজিএমইএ-বিকেএমইএ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী

চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০৯:২৩:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০৯:২৩:৫০ অপরাহ্ন
চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের এক দরিদ্র পরিবারের পাঁচ সন্তানের মধ্যে চারজনই বাক ও শ্রবণপ্রতিবন্ধী। সংসারের এই কঠিন বাস্তবতায় বহু বছর আগে পরিবার ছেড়ে চলে গেছেন স্বামী। এরপর থেকে চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে একাই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন মা ফেরদৌসী বেগম।

সরেজমিনে দেখা যায়, ডাঙ্গাপাড়া আশ্রয়ণ প্রকল্পের একটি ছোট ঘরেই চার সন্তানকে নিয়ে বসবাস করেন ফেরদৌসী বেগম। তাঁর সন্তানদের মধ্যে শরিফ উদ্দীন (২৭), শাবনুর খাতুন (২২), শাহিনুর খাতুন (১৫) ও আরিফ হোসেন (১৩) বাক ও শ্রবণপ্রতিবন্ধী। অপর মেয়ে সাজেনুর খাতুন স্বাভাবিকভাবে কথা বলতে পারেন।

পরিবারটির কোনো জমিজমা নেই। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ফেরদৌসী বেগম স্থানীয় একটি হোটেলে কাজ করে সংসার চালান। চার প্রতিবন্ধী সন্তানের ভাতার টাকা প্রতি তিন মাস অন্তর পেলেও তা দিয়ে সংসারের ন্যূনতম চাহিদাও পূরণ হয় না। অভাব-অনটনের মধ্যেই চলছে তাদের জীবন।

সাজেনুর খাতুন বলেন, আমার দুই ভাই ও দুই বোন বাক ও শ্রবণপ্রতিবন্ধী। তাদের প্রতিবন্ধিতার কারণে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি। অনেক সময় অন্যের সহযোগিতা ছাড়া সংসার চালানো সম্ভব হয় না।

তিনি আরও বলেন, মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেলে কাজ করেন, শুধু আমাদের মুখে দুবেলা খাবার তুলে দিতে। তাঁর কষ্ট আর দেখতে পারি না।

ফেরদৌসী বেগম বলেন, প্রায় ১৪ বছর আগে চার সন্তান প্রতিবন্ধী হওয়ায় তাদের বাবা আমাদের ছেড়ে চলে যান। এরপর থেকে অনেক কষ্ট করে হোটেলে কাজ করে সন্তানদের লালন-পালন করছি। ছোট ছেলে আরিফ পঞ্চম শ্রেণিতে এবং মেয়ে শাহিনুর সপ্তম শ্রেণিতে পড়াশোনা করছে। চারজন প্রতিবন্ধী সন্তানকে নিয়ে আমি অসহায় হয়ে পড়েছি।

তিনি বলেন, সরকার থেকে যে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, তা দিয়ে তাদের খাবার-দাবারের খরচও ঠিকমতো মেটে না। সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে কিছুটা স্বস্তি পেতাম। যতদিন বেঁচে আছি, সন্তানদের দেখাশোনা করব। তবে আমার মৃত্যুর পর তাদের কী হবে, সেই চিন্তাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১০

নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১০