ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত এনায়েতপুরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ৪ জনবান্ধব খাদ্য কর্মকর্তা এহসানুল হক ফেনীতে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪ রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১০:০১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১০:০১:২২ অপরাহ্ন
৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগামী ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশ সফল করার লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে চন্দ্রিমা ও শাহ মখদুম থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাতে রাজশাহীর হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। প্রধান বক্তা ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় সভাপতিত্ব করেন শাহ মখদুম থানা বিএনপির আহ্বায়ক সুমন সরদার।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহী, শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় আগামী ৫ আগস্টের সমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সমন্বিত কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার  ৩

রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার ৩