ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ রুয়েট ক্যাম্পাসে আরডিএর বৃক্ষরোপণ কর্মসূচি, পাঁচ বছরে ২৫ হাজার গাছ লাগানোর লক্ষ্য মানিকগঞ্জে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত এনায়েতপুরে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ৪ জনবান্ধব খাদ্য কর্মকর্তা এহসানুল হক ফেনীতে র‌্যাবের অভিযানে ৩০ কেজি গাঁজাসহ আটক ১ রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটি নির্বাচন নগরীতে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহমাদক কারবারী গ্রেপ্তার ৪ রুয়েটে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহীতে ৯ বছরের শিশুকে যৌন নিপীড়ন, জামায়াতের রুকন বহিষ্কার ৫ আগস্টের সমাবেশ সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোপের মুখে বিলবোর্ড থেকে যুদ্ধাপরাধীদের ছবি অপসারণ চার প্রতিবন্ধী সন্তানকে নিয়ে মায়ের আর্তনাদ মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় বৃক্ষরোপণ কর্মসূচি, ওসি মাছুমা মুশতারী গ্রামবাসীর দূর্ভোগ লাঘবে সাঁকো নির্মাণ করলেন বিএনপি নেতা টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ১১:২৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ১১:২৮:৫৫ অপরাহ্ন
সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত সেবার বদলে হয়রানি: কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
দীর্ঘদিন ধরে সেবার নামে হয়রানি, ফাইলের স্তূপ, দালালচক্রের দৌরাত্ম্য এবং চরম অব্যবস্থাপনার অভিযোগে গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল করিম ইয়াহিয়া আকস্মিকভাবে অফিসটি পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান। এ সময় জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ নাজমুস সাকিব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, এটা ভূমি অফিস না, যেন একটা বাজার। মানুষ জমির কাগজের জন্য এসে খালি হাতে ফিরে যাচ্ছে। অথচ অফিসের চেয়ারে বড় কর্তার মতো বসে আছে দালাল। তিনি জানান, গত ২৯ জুলাই প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তে আসে। খোয়ানগর মৌজার একাধিক সেবাপ্রার্থী মাসের পর মাস নামজারির জন্য ঘুরেও কোনো সুরাহা পাননি।

জেলা প্রশাসনের পরিদর্শনে দেখা যায়, অফিসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত ছিলেন। উপস্থিত কর্মচারীরা বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেননি। টেবিলে ফাইলের স্তূপ, চেয়ারে ধুলোর আস্তরণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা না থাকা এবং সার্বিক অব্যবস্থাপনা দেখে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

পরিদর্শনকালে নথিপত্র যাচাই করে অনিয়মের বিভিন্ন চিত্র উঠে আসে। কর্মকর্তাদের পক্ষ থেকে সার্ভার নেই ও কম্পিউটার নষ্ট- এ ধরনের অজুহাত দেওয়া হলেও জেলা প্রশাসক তা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, মানুষের শেষ সম্বল জমি-জমা নিয়ে কোনো ধরনের অবহেলা বা হয়রানি সহ্য করা হবে না।

জেলা প্রশাসক আরও বলেন, ডিজিটাল বাংলাদেশে জনগণ এখন স্মার্ট সেবা চায়। রাজস্ব দিয়ে জমি কিনে মানুষকে কেন হয়রানির শিকার হতে হবে? জমির মালিকানা সংক্রান্ত সেবায় কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না।

তিনি জানান, শুধু কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস নয়, পর্যায়ক্রমে জেলার প্রতিটি ভূমি অফিসে একই ধরনের নজরদারি চালানো হবে। যেখানে অনিয়ম পাওয়া যাবে, সেখানেই কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

সেবাপ্রার্থীদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, জমি নিবন্ধনের পর নামজারির দায়িত্ব এখন সংশ্লিষ্ট ভূমি প্রশাসনের। সহকারী কমিশনার (ভূমি) ও তহশিল অফিস প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিজ উদ্যোগে নামজারির প্রস্তাব পাঠাবে। এ জন্য ক্রেতা বা বিক্রেতাকে দালালের শরণাপন্ন হওয়ার প্রয়োজন নেই। কেউ দালালের মাধ্যমে কাজ করানোর চেষ্টা করলে সংশ্লিষ্ট আবেদন সরাসরি বাতিল করা হবে বলেও তিনি সতর্ক করেন।

এদিকে দীর্ঘদিনের ভোগান্তির পর জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কাশিমপুর এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের প্রত্যাশা, এ পদক্ষেপের মাধ্যমে ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং দালালনির্ভর হয়রানির অবসান ঘটবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার  ৩

রাজপাড়া থানায় বিপুল পরিমান মাদক সহ মাদক কারবারী গ্রেফতার ৩