ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার একা পেয়ে মেয়েশিশুকে জঙ্গলে টেনে নিয়ে যান শরীফ, অতঃপর... ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নিরাপত্তা প্রহরীর ওপর হামলা, গুলির অভিযোগে ট্রাস্টি বোর্ডের তিন সদস্যসহ ১১-১৩ জনের বিরুদ্ধে মামলা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ রাতের আঁধারে রহস্যময় হায়না-সদৃশ প্রাণীর হামলা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অন্তত ১০ জন আহত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে রাণীশংকৈলে ১২৬ অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মাহমুদা হাবিবা রিশিকুল ইউপিতে মানববন্ধন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রমিজ উদ্দীন গ্রেফতার, র‍্যাব-৭-এর অভিযান চট্টগ্রামে র‍্যাব-৭-এর তিন অভিযানে ১৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৫ নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১০ সপ্তম বিয়ের পর টাকা হাতিয়ে বৃদ্ধাকে হত্যা, জামায়াত নেতা কারাগারে মলত্যাগ করিয়ে ২ রোহিঙ্গার পেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা বের করল র‍্যাব বিভেদ চললে শেখ হাসিনা প্যারাসুট নিয়ে বাংলাদেশে নামার চেষ্টা করবেন: রিজভী

মলত্যাগ করিয়ে ২ রোহিঙ্গার পেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা বের করল র‍্যাব

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৭:১৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৭:১৬:১৬ অপরাহ্ন
মলত্যাগ করিয়ে ২ রোহিঙ্গার পেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা বের করল র‍্যাব মলত্যাগ করিয়ে ২ রোহিঙ্গার পেট থেকে ৯০ হাজার পিস ইয়াবা বের করল র‍্যাব
কক্সবাজার থেকে চট্টগ্রামে পাচারের উদ্দেশ্যে দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটকের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে মলত্যাগ করিয়ে ধাপে ধাপে ৯০ হাজার পিস ইয়াবা বের করা হয়। পরে সেগুলো জব্দ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৪ আগস্ট) র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন এসব তথ্য জানান।

আটক দুজন হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২-এর বাসিন্দা মো. শাহ আলম (৪৯) ও মো. রফি উল্লাহ (৩৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজারের উখিয়া থেকে গাড়িতে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রোববার (২ আগস্ট) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ সরকারহাট এলাকায় চট্টগ্রামমুখী সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতরে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে এক্স-রে পরীক্ষায় পেটের ভেতরে বিপুল পরিমাণ ইয়াবার প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত হয়।

এরপর চিকিৎসকদের তত্ত্বাবধানে মলত্যাগের মাধ্যমে কয়েক ধাপে মো. শাহ আলমের পেট থেকে কালো স্কচটেপে মোড়ানো ৯০টি এবং মো. রফি উল্লাহর পেট থেকে একইভাবে আরও ৯০টি প্যাকেট বের করা হয়। মোট ১৮০টি প্যাকেট খুলে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ টাকা।

র‌্যাব জানায়, ইয়াবাগুলো স্বচ্ছ পলিপ্রপিলিন ব্যাগে ভরে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো হয়েছিল, যাতে বহনের সময় সহজে শনাক্ত করা না যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ইয়াবা চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

আটক দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার