ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের রোনাল্ডো-জর্জিনার বিয়ে নিয়ে জোর জল্পনা, ট্রলের জবাবে আবেগঘন বার্তা জর্জিনার মেয়ে হয়ে গেল ছেলে ! এলাকায় চাঞ্চল্য জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পরিচ্ছন্ন কর্মী দিয়েই চলছে পরিস্কারের কাজ রাজশাহীতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, মসজিদের ইমাম গ্রেপ্তার একা পেয়ে মেয়েশিশুকে জঙ্গলে টেনে নিয়ে যান শরীফ, অতঃপর... ফজরের নামাজের উপকারিতা ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। জুলাই অভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর নয়: এমপি মিলন দক্ষিণ কেরানীগঞ্জে দুই তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৬ যুবকের আমৃত্যু কারাদণ্ড খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে নিরাপত্তা প্রহরীর ওপর হামলা, গুলির অভিযোগে ট্রাস্টি বোর্ডের তিন সদস্যসহ ১১-১৩ জনের বিরুদ্ধে মামলা জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে পুঠিয়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ রাতের আঁধারে রহস্যময় হায়না-সদৃশ প্রাণীর হামলা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অন্তত ১০ জন আহত আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে রাণীশংকৈলে ১২৬ অসচ্ছল নারীর হাতে সেলাই মেশিন তানোরে কলেজ ও মাদ্রাসার নতুন ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি মাহমুদা হাবিবা রিশিকুল ইউপিতে মানববন্ধন নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রমিজ উদ্দীন গ্রেফতার, র‍্যাব-৭-এর অভিযান চট্টগ্রামে র‍্যাব-৭-এর তিন অভিযানে ১৯ হাজার ৯১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৫ নগরীতে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১০

শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রমিজ উদ্দীন গ্রেফতার, র‍্যাব-৭-এর অভিযান

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০৮:০৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০৮:০৭:১৪ অপরাহ্ন
শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রমিজ উদ্দীন গ্রেফতার, র‍্যাব-৭-এর অভিযান শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি রমিজ উদ্দীন গ্রেফতার, র‍্যাব-৭-এর অভিযান

 চট্টগ্রামের বাঁশখালী থানায় দায়ের হওয়া একটি শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মুহাম্মদ রমিজ উদ্দীন (৩১)-কে গ্রেফতার করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম।

র‍্যাব-৭ জানায়, ভুক্তভোগী ৮ বছর বয়সী এক শিশু চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া এলাকার বাসিন্দা। প্রায় ছয় থেকে সাত মাস আগে সে স্থানীয় বাঁশখালী দারুচ্ছুন্নাহ খাইরিয়া মাদরাসা ও এতিমখানার নাজেরা বিভাগে ভর্তি হয়। অভিযোগ অনুযায়ী, মাদরাসার প্রধান শিক্ষক মুহাম্মদ রমিজ উদ্দীন বিভিন্ন সময় শিশুটিকে যৌন নির্যাতন করেন। সর্বশেষ গত ২৩ জুলাই ২০২৬ বিকেলে মাদরাসার একটি কক্ষে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। পরে শিশুটি বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনাটি জানায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে গত ২৯ জুলাই ২০২৬ তারিখে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০২৫)-এর ৯(১) ধারাসহ দণ্ডবিধির ৫০৬ ধারায় রুজু করা হয়। মামলার নম্বর-৪০।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মামলার প্রধান পলাতক আসামি চট্টগ্রামের আনোয়ারা থানার কর্ণফুলী টানেল সংলগ্ন চায়না রোডের বৈরাগ এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ৩ আগস্ট ২০২৬ দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে র‍্যাব-৭-এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামি মুহাম্মদ রমিজ উদ্দীন (৩১) বাঁশখালী উপজেলার উত্তর সরল এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের

আন্দোলনে যোগ দিতে ১ লাখ টাকা নিয়েছেন? অভিযোগ উড়িয়ে কড়া জবাব উরফি জাভেদের