ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত অফিস সহকারী পরিচয়ে চার বছর এইচএসসির খাতা মূল্যায়ন, তদন্তে সিলেট শিক্ষা বোর্ড বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টেম শিক্ষা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের ভিত্তি: ববি হাজ্জাজ গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু শিবপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রূপোলি জগৎ থেকে সরে সংসার, মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন, কী ভাবে স্বমহিমায় পর্দায় ফিরেছিলেন কাজল? নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেফতার, আটক ২২ গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর মায়ের মরদেহ ৩ বছর ধরে ফ্রিজে রাখলেন ছেলে বিদেশিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তরুণীকে ধর্ষণ, পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৬:৪৩:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৬:৪৩:৫৩ অপরাহ্ন
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী
আজ ৫ আগস্ট (বুধবার) জুলাইগণ-অভ্যুত্থান দিবস- ২০২৬। সারাদেশের ন্যায় রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়। দিবটির এবারের প্রতিপাদ্য- ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’।

দিবসটি উপলক্ষ্যে সকাল নয়টায় রাজশাহী সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই শহিদদের শ্রদ্ধা নিবেদন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি, বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, জুলাই শহিদ সাকিব আনজুমের পিতা মো. মাইনুল হকসহ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার মানুষ। 

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহিদদের বিদেহ আত্মার মাগফেরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি, দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনাকরে দোয়া ও মোনাজাত করা হয়।

বেলা এগারোটায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

রাজশাহীর কৃতী সন্তান জুলাই শহিদ সাকিব আঞ্জুম, আলী রায়হান, মিনারুল ইসলাম ও ফিরোজসহ সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা করে ভূমিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের বিজয় দিবস বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক দীপ্ত প্রত্যয়। জাতি এই দিবসটিকে মহান মুক্তি যুদ্ধ, ৫২-র ভাষা আন্দোলন এবং ৬৯-এর গণ-অভ্যুত্থানের মতোই চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

শহিদ পরিবারেরপাশে দাঁড়ানো সরকারের নৈতিক দায়িত্ব উল্লেখ করে মিনু বলেন, শহিদদের পরিবার যেন কোনোভাবে অসম্মানিত বা নির্যাতিত না হয়, তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তিনি। মন্ত্রী জানান, সরকার শহিদদের সন্তানদের লেখাপড়া ও পরিবারের দেখ ভালের দায়িত্ব নিয়েছে এবং প্রয়োজনে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা উল্লেখ করে মন্ত্রীবলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের ফলে আজ জাতি বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ পেয়েছে। তিনি সম্প্রতি মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারি চাকরিতে নিয়োগ প্রদানের উদাহরণ টেনে বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।

রাজশাহীর উন্নয়নে এবং আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো রক্ষায় তাঁর দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, নেসকো (ঘঊঝঈঙ) বা অন্য কোনো প্রতিষ্ঠান রাজশাহী থেকে সরিয়ে নিতে দেওয়া হবে না। তিনি দেশে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান এবং বলেন, “আর কোনো প্রতিহিংসা নয়, আগুন বা ভাঙচুর নয়, সবাইকে মিলে বাস্তবে দেশ গড়তে হবে” ।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, জুলাই শহিদ সাকিব আনজুমের পিতা মো. মাইনুল হক, জুলাই শহিদ আলী রায়হানের পিতা মো. মুসলিম আলী এবং জুলাই শহিদ মিনারুল ইসলামের স্ত্রী নুরেসান খাতুন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সুধীজন এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবারকে শুভেচ্ছা উপহার এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভূমিমন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী