ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত অফিস সহকারী পরিচয়ে চার বছর এইচএসসির খাতা মূল্যায়ন, তদন্তে সিলেট শিক্ষা বোর্ড বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টেম শিক্ষা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের ভিত্তি: ববি হাজ্জাজ গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু শিবপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রূপোলি জগৎ থেকে সরে সংসার, মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন, কী ভাবে স্বমহিমায় পর্দায় ফিরেছিলেন কাজল? নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেফতার, আটক ২২ গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর মায়ের মরদেহ ৩ বছর ধরে ফ্রিজে রাখলেন ছেলে বিদেশিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তরুণীকে ধর্ষণ, পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত

২০ মিনিটে পর পর সাতটি জোরালো বিস্ফোরণ দুবাইয়ের শিল্পাঞ্চলে!

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৬:৫৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৬:৫৭:৪৩ অপরাহ্ন
২০ মিনিটে পর পর সাতটি জোরালো বিস্ফোরণ দুবাইয়ের শিল্পাঞ্চলে! ছবি: সংগৃহীত
চোখের সামনে হঠাৎই আগুনের গোলা। আকাশ ঢেকে গেল কালো ধোঁয়ায়। পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাইয়ের জেবেলে আলি শিল্পাঞ্চল। সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের এক সূত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদমাধ্যম মেহর দাবি করেছে, ২০ মিনিটের মধ্যে পর পর সাতটি বিস্ফোরণ হয়েছে শিল্পাঞ্চলে।

ওই প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণের ঘটনার মুহূর্তের ছবি তোলা এবং ভিডিয়ো করার জন্য দু’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ স্পষ্ট হয়নি। কোনও সামরিক হামলা কি না, তা-ও স্পষ্ট নয়। তবে ইরাকের সংবাদমাধ্যমগুলিতে দাবি করা হয়েছে, ইয়েমেন থেকে দুবাইয়ের শিল্পাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের তরফে হামলার বিষয়টি সুনিশ্চিত করা হয়নি।

নাসার থার্মাল ইমেজারি-র রিপোর্টকে উদ্ধৃত করে ইরানের সাংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, সমুদ্রবন্দর সংলগ্ন বেশ কয়েকটি গুদামে আগুন ধরে যায়। এই গুদামগুলিতে জ্বালানি সঞ্চয় করে রাখা হত। তবে এই বিস্ফোরণের ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। দুবাইয়ের সিটি সেন্টারের দক্ষিণ-পশ্চিমে ৪০ কিলোমিটার দূরে রয়েছে জেবেল আলি। আমিরশাহির অন্যতম গুরুত্বপূর্ণ ‘শপিং হাব’ এটি। এ ছাড়াও এখানে রয়েছে পাম জেবেল আলি। উল্লেখ্য, পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাতের মাঝে বার বার ইরানের হামলার মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরশাহি। তাই দুবাইয়ে এই বিস্ফোরণ সামরিক হামলার জল্পনা উস্কে দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী