নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ এবং আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় বীরত্ব, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রাজপথে নেমেছিল, সেই আদর্শকে ধারণ করে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমেই শহিদদের আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন সম্ভব।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের প্রকৃত ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব। দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাইয়ের চেতনা কেবল একটি দিবসের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্র ও সমাজ গঠনের প্রতিটি ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহিদ পরিবারের সদস্য এবং আন্দোলনের বীর যোদ্ধাদের ক্রেস্ট, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং শহিদদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে তাঁদের আদর্শ ধারণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো. খবিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. তোজাম্মেল হক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. নাসিরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রদল, ছাত্রশিবির, এনসিপির নেতাকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

পারভেজ গাদ্দাফী আত্রাই (নওগাঁ) প্রতিনিধি