ঢাকা , বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে ৩৩৪ পরিবার পেল ৫ মেট্রিকটন চাল রাজশাহীতে রোমোর আহ্বায়ক হুজাইফা, সদস্য সচিব তুহিন রাণীনগরে অতিরিক্তি দামে সার বিক্রি দুই ডিলারকে জরিমানা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ লালপুরে যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা স্কুলের যাওয়া হলো না শিফার রাজশাহী থেকে জাপানে কর্মী নিয়োগ এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আলোচনা সকালে ঘুম থেকে উঠে চা-কফি খাওয়ার পরেই হৃৎস্পন্দন বাড়ছে! রাজশাহী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ ও চারা বিতরণ আল-কায়েদা সম্পর্কিত জাতিসংঘের বক্তব্যের সপক্ষে কোনো তথ্য নেই: শামা ওবায়েদ জেলা প্রশাসক আন্তঃ উপজেলা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে মহানগর ফুটবল দলের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ নিরাপদ জীবন ও পরিবেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ কীটনাশক বন্ধের দাবি কৃষকদের বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণে ৩ যুবকের যাবজ্জীবন রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময় নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ পুঠিয়ায় নন্দনগাছী সড়কে ৩০০ গাছের চারা রোপণ রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা বাংলাদেশ-চীনের যৌথ সহযোগিতায় রাজশাহী সিল্কের ঐতিহ্য ফিরে আসবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মান্দায় মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাণীশংকৈলে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলীয় ঐক্যজোটের মিছিল

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৭:২১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৭:২১:৫৪ অপরাহ্ন
রাণীশংকৈলে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলীয় ঐক্যজোটের মিছিল রাণীশংকৈলে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও ১১ দলীয় ঐক্যজোটের মিছিল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৫ আগষ্ঠ (বুধবার)  জুলাই বিপ্লবে বিশেষ ভূমিকা রাখা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আাল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী এবং এমপি প্রতিনিধি জমিরুল ইসলাম ও সহ-সভাপতি নুর নবী, পৌর জামায়াতের আমীর আব্দুল মাতিন বিশ্বাস এবং রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল আলম। সংবর্ধিত জুলাই যোদ্ধাদের পক্ষে নিজেদের মতামত ও অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন সাব্বির, রাব্বী, জিম এবং রেজাউল ইসলাম।

এদিকে পৃথক কর্মসূচিতে ১১ দলীয় ঐক্যজোটের ব্যানারে শহরে একটি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ‘জুলাই চত্বরে’ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মিজানুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের সম্পাদক মিন্নাতুল্লাহ পাঠান, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শাহ জালাল জুয়েল এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আল আমিন। এনসিপি সভাপতি শাহজাহান আলী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা জাহিরুল ইসলাম প্রমুখ।  
সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা ধরে রেখে দেশে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জোর দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা

রাজশাহীতে গ্যাস সংকটের কারণে ঘন ঘন লোডশেডিং, বিপাকে হিমাগার মালিকেরা