নাটোরের সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার ২১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি পালন করা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক নিয়ন্ত্রিত বেসরকারি প্রতিষ্ঠান ‘সিংড়া বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ’ এবং উপজেলার প্রায় ৪০টি কিন্ডারগার্টেন (কেজি) স্কুলেও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
সরেজমিনে উপজেলার প্রত্যন্ত এলাকা ২নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১২ টায় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সঙ্গে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা শেষ করে কবিতা আবৃত্তিতে অংশ নিয়েছেন।
অনুষ্ঠান সম্পর্কে আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপালী খাতুন বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ইতিহাস কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ এই অধ্যায় সম্পর্কে জানার পাশাপাশি তাদের সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ পাচ্ছে। ছোটদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়।"
কর্মসূচি শেষে স্ব-স্ব প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিবসটি ঘিরে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিনভর মুখরিত পরিবেশ লক্ষ্য করা গেছে।

সৌরভ সোহরাব সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ