নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুম নিশাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশফিকুর রহমান।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টারসহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ ও আন্দোলনকারীদের আত্মত্যাগ এ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের এই সাহসিকতা ও অধিকার আদায়ের লড়াই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।”
অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, ‘জুলাই যোদ্ধা’, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সৌরভ সোহরাব সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ