ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত অফিস সহকারী পরিচয়ে চার বছর এইচএসসির খাতা মূল্যায়ন, তদন্তে সিলেট শিক্ষা বোর্ড বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টেম শিক্ষা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের ভিত্তি: ববি হাজ্জাজ গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু শিবপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রূপোলি জগৎ থেকে সরে সংসার, মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন, কী ভাবে স্বমহিমায় পর্দায় ফিরেছিলেন কাজল? নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেফতার, আটক ২২ গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর মায়ের মরদেহ ৩ বছর ধরে ফ্রিজে রাখলেন ছেলে বিদেশিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তরুণীকে ধর্ষণ, পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত

গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:০৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:০৭:১৬ অপরাহ্ন
গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও ‘গজনি’খ্যাত খলনায়ক প্রদীপ রাওয়াত আর নেই। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তাকে ভিওয়ান্ডির একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ব্লকবাস্টার গজনি সিনেমায় খলনায়কের চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়ায় ২০০৮ সালে আমির খান অভিনীত গজনির হিন্দি রিমেকেও একই চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।

এর আগে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত লগান চলচ্চিত্রেও আমির খানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন এই অভিনেতা।

ছোট পর্দাতেও ছিল তার সমান জনপ্রিয়তা। বি. আর. চোপড়ার কালজয়ী টেলিভিশন ধারাবাহিক মহাভারত-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। যদিও তার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৮৫ সালে মেরি জং সিনেমার মাধ্যমে।

প্রদীপ রাওয়াতের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সরফরোশ, দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই, সিয়ে, স্টালিন, বীরম, ১: নেনোক্কাডিনে, লৌক্যম, নেনু সাইলাজা, সররাইনোডু, নেনে রাজু নেনে মন্ত্রী, আয়িরাথিল ইরুভার, মার্কেট রাজা এমবিবিএস এবং মিস ম্যাচ।

বিশেষ করে এস. এস. রাজামৌলি পরিচালিত সিয়ে (২০০৪) চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু সিনেমায় তার অভিষেক ঘটে, যা তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী