ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত অফিস সহকারী পরিচয়ে চার বছর এইচএসসির খাতা মূল্যায়ন, তদন্তে সিলেট শিক্ষা বোর্ড বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টেম শিক্ষা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের ভিত্তি: ববি হাজ্জাজ গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু শিবপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রূপোলি জগৎ থেকে সরে সংসার, মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন, কী ভাবে স্বমহিমায় পর্দায় ফিরেছিলেন কাজল? নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেফতার, আটক ২২ গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর মায়ের মরদেহ ৩ বছর ধরে ফ্রিজে রাখলেন ছেলে বিদেশিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তরুণীকে ধর্ষণ, পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত

বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৫৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:৫৪:৪২ অপরাহ্ন
বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
ঝিরিঝিরি বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থেমে থাকেনি মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতা। গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এবং জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সংবর্ধনা অনুষ্ঠান। বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি পরিণত হয় স্মৃতি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক আবেগঘন আয়োজনে।
বুধবার (৫ আগস্ট) সকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁও পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় স্থাপিত ‘জুলাই যোদ্ধা চত্বরে’ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও অভিনন্দনের মাধ্যমে তাঁদের অবদানকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, গণঅভ্যুত্থানের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং নানা শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের ঘটনাবহুল দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও মানুষের মুক্তির সংগ্রামে শহীদদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ শুধু একটি আন্দোলনের ইতিহাস নয়, বরং একটি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করেই ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে জেলায় আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তাঁদের অবদান ও ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে সকলকে শহীদদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী