ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত অফিস সহকারী পরিচয়ে চার বছর এইচএসসির খাতা মূল্যায়ন, তদন্তে সিলেট শিক্ষা বোর্ড বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টেম শিক্ষা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের ভিত্তি: ববি হাজ্জাজ গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু শিবপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রূপোলি জগৎ থেকে সরে সংসার, মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন, কী ভাবে স্বমহিমায় পর্দায় ফিরেছিলেন কাজল? নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেফতার, আটক ২২ গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর মায়ের মরদেহ ৩ বছর ধরে ফ্রিজে রাখলেন ছেলে বিদেশিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তরুণীকে ধর্ষণ, পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত

পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৯:২২:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৯:২২:৫৫ অপরাহ্ন
পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে তলিয়ে নূরিয়া খাতুন (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। এ ঘটনায় জামিলা খাতুন (৮) নামে অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ নূরিয়া খাতুন উপজেলার জুনিয়াদহ গ্রামের আশিক শেখের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুরের ভূরকাপাড়া এলাকায় পদ্মা নদীর ভাঙনরোধে জিও ব্যাগ ফেলার কাজ চলছিল। এ সময় নূরিয়া ও জামিলা জিও ব্যাগের ওপর বসে খেলছিল। হঠাৎ নদীর পাড় ধসে জিও ব্যাগসহ দুই শিশু নদীতে পড়ে যায়। জামিলা কোনোভাবে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নূরিয়া প্রবল স্রোতে তলিয়ে যায়।

পরে জামিলা কান্নাকাটি করতে করতে স্থানীয়দের বিষয়টি জানায়। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত নদীর আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। তবে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নূরিয়া খাতুনের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঈশ্বরদী নৌ-পুলিশ, ভেড়ামারা ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছেন। পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হলেও শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, পদ্মার পাড় ধসে দুই শিশু নদীতে পড়ে যায়। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও নূরিয়া খাতুন এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শরিফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। নদীতে প্রবল স্রোত থাকায় শিশুটি ভেসে অন্যত্র চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবুও তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী