ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন চাউল ব্যবসায়ীদের প্রায় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩

মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৯:৪২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৯:৪২:২৩ অপরাহ্ন
মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর
মধুচন্দ্রিমা থেকে ফেরার কয়েক দিনের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পারিবারিক কলহের জেরে এক নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। একই বাড়ির অন্য একটি ঘর থেকে বিষপান করা অবস্থায় তাঁর স্বামীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির ববিনা শহরের। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে একটি বাড়ি থেকে নববধূ রাধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই বাড়ির অন্য একটি ঘরে গুরুতর অসুস্থ অবস্থায় পড়ে ছিলেন তাঁর স্বামী সাগর সাহু। বিষপানের কারণে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় সাত মাস আগে পরিবারের সম্মতিতে রাধা ও সাগরের বিয়ে হয়। সম্প্রতি মধ্যপ্রদেশে মধুচন্দ্রিমা কাটিয়ে বাড়ি ফেরেন তারা। বাড়ি ফেরার পর সামান্য বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপরই এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত বলে ধারণা করছে পুলিশ। তবে কী কারণে তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

পরিবারের সদস্যদের দাবি, পারিবারিক ঝামেলার পর সাগর বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাধা বাড়িতেই ছিলেন। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

অন্যদিকে, রাধার পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যার ঘটনা নয়; বরং অতিরিক্ত পণের দাবিতে তাঁকে হত্যা করা হয়েছে। তাদের দাবি, বিয়ের পর থেকেই সাগরের পরিবার ১০ লাখ টাকা পণ দাবি করে আসছিল। সেই টাকা দিতে না পারায় রাধার ওপর নিয়মিত মানসিক নির্যাতন চালানো হতো। হত্যার পর ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ তাদের।

এদিকে, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি পণের দাবিসহ পরিবারের অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার