ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় মধুচন্দ্রিমা থেকে ফিরেই নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার, বিষপান স্বামীর জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ পদ্মায় তলিয়ে ৭ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত অফিস সহকারী পরিচয়ে চার বছর এইচএসসির খাতা মূল্যায়ন, তদন্তে সিলেট শিক্ষা বোর্ড বৃষ্টিস্নাত সকালেও থামেনি শ্রদ্ধার স্রোত, ঠাকুরগাঁওয়ে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা চাকরির আশ্বাসে খালি চেক-স্ট্যাম্প নিয়ে হয়রানিমূলক মামলা, কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ রাজশাহীতে সড়ক পথে চাঁদাবাজি বন্ধে পরিবহন মালিক- শ্রমিক সমিতি ও জেলা পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্টেম শিক্ষা প্রযুক্তিগত স্বনির্ভরতা ও অর্থনৈতিক সার্বভৌমত্বের ভিত্তি: ববি হাজ্জাজ গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে আটাবোঝাই ট্রাক বসতঘরের ওপর, অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু শিবপুরে প্রাইভেটকার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ রূপোলি জগৎ থেকে সরে সংসার, মাতৃত্বকে প্রাধান্য দিয়েছেন, কী ভাবে স্বমহিমায় পর্দায় ফিরেছিলেন কাজল? নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক কারবারি গ্রেফতার, আটক ২২ গজনি খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত মারা গেছেন নোরা ফাতেহি মরক্কোর ফুটবলারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন বিকৃত ভিডিও নিয়ে যা বললেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর মায়ের মরদেহ ৩ বছর ধরে ফ্রিজে রাখলেন ছেলে বিদেশিদের সামনে হেনস্তা হলাম, খুব ব্যথিত হয়েছি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তরুণীকে ধর্ষণ, পাকিস্তানে এক থানার সব পুলিশ সদস্য বরখাস্ত

২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায়

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৯:৫০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৯:৫০:০৫ অপরাহ্ন
২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায় ২১ বছর পর ফের ভাইরাল শক্তি কাপুরের স্টিং ভিডিও, পুরনো বিতর্ক নতুন করে আলোচনায়
২০০৫ সালে বলিউড অভিনেতা শক্তি কাপুরকে ঘিরে আলোড়ন সৃষ্টি করা একটি স্টিং অপারেশনের ভিডিও ২১ বছর পর আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পুরনো সেই ভিডিও ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

স্টিং অপারেশনটি পরিচালনা করেছিল একটি জনপ্রিয় সংবাদমাধ্যম। অভিযোগ অনুযায়ী, নবাগত অভিনেত্রীর পরিচয়ে এক নারী সাংবাদিককে মুম্বইয়ের একটি হোটেলে ডেকে পাঠান শক্তি কাপুর। সেখানে গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিওতে অভিনেতাকে কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসের পাশাপাশি আপত্তিকর মন্তব্য করতে শোনা যায়।

ভিডিওতে শক্তি কাপুরকে বলতে শোনা যায়, চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত হতে হলে ‘সিস্টেম’ মেনে চলতে হবে। তিনি ওই নারীকে অভিনয় ও নাচের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া, প্রযোজকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং সংবাদপত্রে প্রচারের আশ্বাস দেন। একই সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতার ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন বলে ভিডিওতে দেখা যায়।

এছাড়া ওই ভিডিওতে অভিনেতা বলিউডের কয়েকজন শীর্ষ অভিনেত্রী ও প্রযোজক-পরিচালকের নাম উল্লেখ করে বিতর্কিত মন্তব্য করেন। তাঁর এসব বক্তব্য প্রকাশ্যে আসার পর সে সময় চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।

ঘটনার পর শক্তি কাপুরের বিরুদ্ধে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধও করা হয়। তবে প্রায় এক সপ্তাহ পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

অন্যদিকে শক্তি কাপুর শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, স্টিং অপারেশনের সময় তাঁকে মদ্যপান করানো হয়েছিল এবং নেশাগ্রস্ত অবস্থায় তিনি অসংলগ্ন কথা বলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, প্রকাশিত ভিডিওটি সম্পাদনা করে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ায় দুই দশকেরও বেশি পুরনো এই বিতর্ক আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। তবে ভিডিওটি পুনরায় ভাইরাল হলেও এ বিষয়ে শক্তি কাপুরের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী