ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা কমিয়ে আনার আহ্বান

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০২:৪৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০২:৪৯:৪৬ পূর্বাহ্ন
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা কমিয়ে আনার আহ্বান রাজশাহীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা কমিয়ে আনার আহ্বান

রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি অভিভাবক, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। একইসঙ্গে, কিশোর গ্যাংয়ের সাথে জড়িত সবাইকে সরাসরি সতর্ক করে দিয়েছেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

তপন জানান, সম্প্রতি বেশ কয়েকজন অভিভাবক তার কাছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে অভিযোগ করেছেন। তিনি বলেন, “শুধু অভিযোগ নয়, আমি নিজেও এ ধরনের কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি।” পরিস্থিতি বিবেচনা করে তিনি জড়িত সবাইকে ভালো পথে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, “কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

কিশোর অপরাধ প্রতিরোধে সামাজিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “সন্তান, পরিবার ও সমাজকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।” এজন্য অভিভাবক থেকে শুরু করে সমাজ ও প্রশাসনের সকল স্তরের মানুষের একসাথে কাজ করা দরকার।

এদিকে, স্থানীয় সচেতন নাগরিক সমাজও কিশোর গ্যাংয়ের এই বিস্তার রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। প্রশাসনের আগামী দিনের পদক্ষেপগুলো এখন সকলের দৃষ্টি আকর্ষণ করছে।


নিউজটি আপডেট করেছেন : Admin News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২