ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়নে আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ নগরীতে হেরোইন, নগদ অর্থ ও মোবাইলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার সাংবাদিক আনসার তালুকদার স্বাধীনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা গোরহাঙ্গায় ‘চোর’ অপবাদে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবাদে ছুরিকাঘাতে রক্তাক্ত ওয়ার্কশপ মালিক কাশিয়াডাঙ্গায় হেরোইনসহ স্বামী-স্ত্রী: গোলাম রসুল ও রুমা গ্রেপ্তার, উদ্ধার ৩৮ হাজার ৮২০ টাকা বাঘায় ৬৭০ বোতল ভারতীয় মাদক জব্দ করলো ১ বিজিবি বিদেশ পাঠানোর আশ্বাস: দুুই যুবকের প্রতারণায় সর্বশান্ত ৪ পরিবার! রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ ৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সৌদির সহযোগী ইয়েমেনের সেনাঘাঁটি ইরান সমর্থিত হুথির নিশানায়, নিহত অন্তত ৩০ রাসিকের সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ বাঘায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে দুইজন আটক, আবারও ডিজিএফআই পরিচয় দিচ্ছেন ‘মতিউর’! সন্দেহজনক চলাফেরায় প্রশ্ন উঠছে? রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলে প্রেমের পর বিয়ে, তিন মাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৩:৩১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৩:৩১:৩১ অপরাহ্ন
টাঙ্গাইলে প্রেমের পর বিয়ে, তিন মাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার টাঙ্গাইলে প্রেমের পর বিয়ে, তিন মাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুরে প্রেমের সম্পর্কের জেরে টানা পাঁচ দিন অনশনের পর বিয়ে হওয়া এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) সকালে স্বামীর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত মোনিয়া রহমান মুন্নি (১৯) গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মধ্যপাড়া ভূঁইয়াবাড়ীর মঞ্জু মিয়ার মেয়ে। তিনি একই গ্রামের লাল মিয়া ভূঁইয়ার ছেলে জিহাদ ভূঁইয়ার স্ত্রী ছিলেন।

নিহতের পরিবার দাবি করেছে, মুন্নিকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের মা রিনা বেগম অভিযোগ করেন, বিয়ের আগে বিয়ের প্রলোভন দেখিয়ে তার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। পরে বিয়ের পর থেকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে কয়েক মাস আগে মুন্নি প্রেমিক জিহাদ ভূঁইয়ার বাড়িতে টানা পাঁচ দিন অনশন করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় গ্রাম্য সালিশের মাধ্যমে গত ৩০ এপ্রিল ৯ লাখ টাকা কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

মুন্নির পরিবারের অভিযোগ, বিয়ের পর নির্যাতন অব্যাহত থাকায় এর আগেও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তবে নির্যাতন বন্ধ হয়নি। তারা এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর স্বামী জিহাদ ভূঁইয়া ও তার মা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। অভিযোগের বিষয়গুলোও তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪