ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়নে আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ নগরীতে হেরোইন, নগদ অর্থ ও মোবাইলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার সাংবাদিক আনসার তালুকদার স্বাধীনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা গোরহাঙ্গায় ‘চোর’ অপবাদে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবাদে ছুরিকাঘাতে রক্তাক্ত ওয়ার্কশপ মালিক কাশিয়াডাঙ্গায় হেরোইনসহ স্বামী-স্ত্রী: গোলাম রসুল ও রুমা গ্রেপ্তার, উদ্ধার ৩৮ হাজার ৮২০ টাকা বাঘায় ৬৭০ বোতল ভারতীয় মাদক জব্দ করলো ১ বিজিবি বিদেশ পাঠানোর আশ্বাস: দুুই যুবকের প্রতারণায় সর্বশান্ত ৪ পরিবার! রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ ৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সৌদির সহযোগী ইয়েমেনের সেনাঘাঁটি ইরান সমর্থিত হুথির নিশানায়, নিহত অন্তত ৩০ রাসিকের সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ বাঘায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে দুইজন আটক, আবারও ডিজিএফআই পরিচয় দিচ্ছেন ‘মতিউর’! সন্দেহজনক চলাফেরায় প্রশ্ন উঠছে? রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ভিসার নামে প্রতারণা: বাংলাদেশিদের সতর্ক করল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:০৮:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:০৮:৫৯ অপরাহ্ন
ভিসার নামে প্রতারণা: বাংলাদেশিদের সতর্ক করল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ভিসার নামে প্রতারণা: বাংলাদেশিদের সতর্ক করল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন

বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের লক্ষ্য করে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয় দিয়ে অর্থ আদায় ও ভিসা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সতর্কতা দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় ভারতীয় হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা নিশ্চিত করার ভুয়া প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা-সংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করা হয়।

এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে অপরিচিত ব্যক্তির কাছে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের তথ্য বা অন্য কোনো আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, কেউ যদি এ ধরনের প্রতারণার শিকার হন বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হন, তাহলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

পাশাপাশি, ভিসাপ্রত্যাশীদের সচেতন থাকার এবং এ ধরনের প্রতারণা সম্পর্কে অন্যদেরও সতর্ক করার আহ্বান জানানো হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪