ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরীকে ধর্ষণ, মক্তব শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড বৈদ্যুতিক তার চুরি করতে কবরস্থানে চোরের দল নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতির মৃত্যুতে এমপির শোক প্রেমিকের ডাকে সাড়া দিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী বুদ্‌বুদ দেখে পুকুরে ঝাপ দিলেন মা, পরে মিলল দুই বোনের মরদেহ আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা প্রায় তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে থামল সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭ প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু এপস্টাইন বিতর্কে সৌদিকে নিশানা হুথিদের দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা

জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস উদ্ধার

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৪৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৪:৪৫:১৫ অপরাহ্ন
জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস উদ্ধার জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস উদ্ধার

জামালপুর-৩৫ ব্যাটালিয়ন বিজিবির পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে সীমান্ত এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ এবং ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির সদস্যরা পাথরেরচর এলাকার ১০৭৭ নম্বর সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।

এর আগে বুধবার (৫ আগস্ট) রাতে দাঁতভাঙা বিওপির সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ি এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেন। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া ভারতীয় মদ ও কসমেটিকস পণ্যের ঘটনায় পৃথকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।”


নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির