ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার রাজশাহীতে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা মেলা সমাপ্ত রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান রাসিক প্রশাসকের রাসিক প্রশাসককে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কিত বিজয় মিছিল ক্যানভাস ছবি উপহার প্রদান মহানগরীতে পৃথক অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার, ৬ মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ১৭ দিনেও গ্রেফতার নন রাবি শিক্ষক, সংবাদ সম্মেলনে ক্ষোভ ভুক্তভোগীর পরিবারের আসামে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৯৫, ক্ষতিগ্রস্ত ১১ লাখ মানুষ ভালুকায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার জামালপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিকস উদ্ধার বাংলাদেশি কৃষি শ্রমিক নিয়োগে আবেদন শুরু, ওমানে ৫ হাজার শ্রমিক নেওয়ার উদ্যোগ দক্ষিণ লেবাননে সংঘর্ষে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার গ্রেপ্তার বিজয়নগরে ডাম্পার ট্রাকে অভিনব কৌশলে লুকানো সোয়া কোটি টাকার ভারতীয় জিরা জব্দ বিশ্বকাপের আক্ষেপ কাটিয়ে রেকর্ড গড়ে মেসির জোড়া গোল, বড় জয় ইন্টার মায়ামির অধিনায়কত্ব হারানোর পর ব্যাটেই জবাব, অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরাজের দুর্দান্ত সেঞ্চুরি বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের জাতীয় প্যারা প্রতিযোগিতা আয়োজন করবে সরকার

পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৬ ০৭:১৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৬ ০৭:১৯:১৪ অপরাহ্ন
পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
পুনর্বাসন নিশ্চিত না করে রাজশাহীর কোনো বস্তি উচ্ছেদ না করার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছেন নগরীর বিভিন্ন বস্তিবাসী, নাগরিক সমাজের প্রতিনিধি ও সামাজিক সংগঠনের সদস্যরা। তাদের দাবি, উন্নয়নের নামে দরিদ্র মানুষকে উচ্ছেদ নয়, আগে বিকল্প আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে নামোভদ্রা লেকপাড় বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠন, গ্রীন কোয়ালিশন ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বস্তিবাসী, মানবাধিকারকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহী নগরের নামোভদ্রা লেকপাড়সহ বিভিন্ন এলাকায় ১০৪টি বস্তিতে বসবাসকারী হাজারো পরিবার দীর্ঘদিন ধরে উচ্ছেদের শঙ্কায় দিন কাটাচ্ছে। এসব পরিবারের অধিকাংশ সদস্য রিকশাচালক, নির্মাণশ্রমিক, গৃহকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও দিনমজুর। নগরের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা নিরাপদ আবাসনের অধিকার থেকে বঞ্চিত।

নামোভদ্রা বাস্তুহারা সার্বিক উন্নয়ন সংগঠনের সভাপতি বাচ্চু মিয়া বলেন, "আমরা দখলদার নই, আমরা এই শহরের শ্রমজীবী মানুষ। উচ্ছেদ নয়, মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার চাই।"

বস্তিবাসী জেসমিন খাতুন বলেন, উচ্ছেদের আগে তাদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে হবে। নদীভাঙনের কারণে রাজশাহীতে আশ্রয় নেওয়া খলিল হোসেন বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে তারা কাজ করলেও তাদের নিজের মাথা গোঁজার ঠাঁই নেই।

নগর দরিদ্র অধিকার বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নিলুফা ইসমত আরা বলেন, একটি ঘর হারানো মানে শুধু ঠিকানা হারানো নয়, সন্তানের শিক্ষা, পরিবারের নিরাপত্তা ও জীবিকার সুযোগও হারিয়ে ফেলা। তাই সরকার যেন বস্তিবাসীদের নাগরিক হিসেবে তাদের অধিকার নিশ্চিত করে।

গ্রীন কোয়ালিশন রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী বলেন, একটি সভ্য নগর কখনো দরিদ্র মানুষকে উচ্ছেদ করে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করতে পারে না। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ আন্তর্জাতিক মানবাধিকার নীতিরও পরিপন্থী।

বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান বলেন, অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল নগর গড়ে তুলতে উন্নয়ন পরিকল্পনায় নগর দরিদ্র ও জলবায়ু উদ্বাস্তু মানুষের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

গ্রীন কোয়ালিশন রাজশাহীর সদস্য সচিব ও নৃবিজ্ঞানী শহিদুল ইসলাম বলেন, বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে, জোরপূর্বক উচ্ছেদ দারিদ্র্য ও সামাজিক বৈষম্য আরও বাড়িয়ে দেয়। তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রামে নগর দরিদ্রদের জন্য আবাসন প্রকল্প নেওয়া হলেও রাজশাহীতে এখনো তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. গোলাম সারোয়ার সুজন বলেন, পুনর্বাসন নিশ্চিত না করে কোনো উচ্ছেদ গ্রহণযোগ্য হতে পারে না। বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা মানুষের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের দায়িত্ব তা নিশ্চিত করা।

এ সময় জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধ, সকল বস্তিবাসীর জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা, পানি, স্যানিটেশন, স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবা প্রদান, উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্তদের মতামত গ্রহণ এবং উন্নয়ন পরিকল্পনায় নগর দরিদ্রদের আবাসন অধিকারকে অগ্রাধিকার দেওয়া।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা আমিন এবং সম্পর্ক সমাজকল্যাণ সংস্থার সভাপতি গোপাল দেব শর্মা।

আয়োজকরা জানান, কর্মসূচির অংশ হিসেবে পরিচালিত গণস্বাক্ষর অভিযান থেকে সংগৃহীত স্বাক্ষর সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। তাদের আশা, এর মাধ্যমে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধ এবং নগর দরিদ্র মানুষের আবাসন অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী

জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে: ভূমিমন্ত্রী