ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০১:০৮:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০১:০৮:১৯ পূর্বাহ্ন
মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার মহানগরীতে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার
রাজশাহী মহানগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

বুধবার (৫ আগস্ট) রাত সোয়া ১১টায় রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠের পশ্চিম পাশে বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে বহরমপুর (ডিবি আনোয়ারা স্কুল) এলাকার মোঃ বুলবুলের ছেলে মোঃ সাকিব (২১), বহরমপুর (ঢালুর মোড়) এলাকার মোঃ আলামিনের ছেলে মোঃ বিশাল (২০) এবং বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ আমবাগান এলাকার মৃত জাফর আলীর ছেলে মোঃ শাকিল আহম্মেদ ওরফে পাপ্পুকে (২৪) গ্রেফতার করে।

এ সময় তাদের কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৮৭০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার সাকিব ও শাকিলের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টায় একই টিম রাজপাড়া থানার দাশপুকুর ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে আইডি বাগানপাড়া (ডোমপাড়া) এলাকার মৃত সেলিম ওরফে কিরতনের ছেলে মোঃ আরিফ হোসেন ওরফে বিকাশ (২২) এবং একই এলাকার মৃত হাফিজ উদ্দিন শেখের ছেলে মোঃ রফিকুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৫৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৩০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এদিন ভোর সোয়া ৪টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া (চারখুটার মোড়) এলাকায় অভিযান চালিয়ে মৃত এসারুদ্দিনের ছেলে মোঃ এরাক উদ্দীনকে (৫২) তার নিজ বাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার করে গ্রেফতারকৃত ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। 

অন্যদিকে, রাজশাহী নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক মামলার আসামি এবং ৮ জন অন্যান্য মামলার আসামি। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫