পাঁচ দিনব্যাপী ‘রাজশাহীর উদ্যোক্তা মেলা’র সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে নগরীর মধুবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তব্যে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, তরুণ উদ্যোক্তাদের নিয়ে এ ধরনের আয়োজন অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তা তৈরিতে এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের জন্য রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘রাজশাহীর উদ্যোক্তা মেলা’র আয়োজক তৌহিদ ফেরদৌস তন্ময়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার এবং বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পরিচালক মো. সাইফুল ইসলাম হীরক।
মেলায় মোট ৬০টি স্টলে স্থানীয় উদ্যোক্তারা তাঁদের উদ্ভাবিত ও উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন। পাঁচ দিনের এ আয়োজনে নগরবাসীর ব্যাপক সাড়া পাওয়া যায় বলে আয়োজকরা জানান।

মোঃ মাসুদ রানা রাব্বানী :