ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ফিরোজাবাদ জামে মসজিদ ও হাজী কসিমুদ্দীন ঈদগাহ উন্নয়নে আশ্বাস রাসিক প্রশাসকের ​রাসিক প্রশাসকের সঙ্গে মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ নগরীতে হেরোইন, নগদ অর্থ ও মোবাইলসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার সাংবাদিক আনসার তালুকদার স্বাধীনের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা গোরহাঙ্গায় ‘চোর’ অপবাদে গাছে বেঁধে নির্যাতন, প্রতিবাদে ছুরিকাঘাতে রক্তাক্ত ওয়ার্কশপ মালিক কাশিয়াডাঙ্গায় হেরোইনসহ স্বামী-স্ত্রী: গোলাম রসুল ও রুমা গ্রেপ্তার, উদ্ধার ৩৮ হাজার ৮২০ টাকা বাঘায় ৬৭০ বোতল ভারতীয় মাদক জব্দ করলো ১ বিজিবি বিদেশ পাঠানোর আশ্বাস: দুুই যুবকের প্রতারণায় সর্বশান্ত ৪ পরিবার! রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪ সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ ৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সৌদির সহযোগী ইয়েমেনের সেনাঘাঁটি ইরান সমর্থিত হুথির নিশানায়, নিহত অন্তত ৩০ রাসিকের সহযোগিতায় ইয়ুথ চেঞ্জমেকার্স নেটওয়ার্কের উদ্যোগে নগরীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন জটিল কিডনি রোগে আক্রান্ত অসহায় রোগীর পাশে পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ বাঘায় ভুয়া ডিজিএফআই পরিচয়ে দুইজন আটক, আবারও ডিজিএফআই পরিচয় দিচ্ছেন ‘মতিউর’! সন্দেহজনক চলাফেরায় প্রশ্ন উঠছে? রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা সিরাজগঞ্জে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০১:৫২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০১:৫২:১৫ পূর্বাহ্ন
বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ বাঘা সীমান্তে বিজিবির অভিযানে ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজশাহীর বাঘা উপজেলার বারশিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৭০ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ৭ আগস্ট ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে মীরগঞ্জ বিওপির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বাঘা থানার বারশিপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচারের চেষ্টা হবে। তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা ঘটনাস্থলের একটি আমবাগানে অবস্থান নিয়ে ওৎ পেতে থাকেন।

দীর্ঘক্ষণ অপেক্ষার পর কয়েকজন ব্যক্তিকে মাথায় বস্তা বহন করে আমবাগান থেকে পাশের সড়কের দিকে যেতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে পাচারকারীরা বস্তাগুলো ফেলে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে বিজিবি ৬৭০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করে। জব্দকৃত মাদকদ্রব্যের কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, জব্দ করা সিরাপ বাঘা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত মাদক কারবারিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪

রাজশাহীতে গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৪