ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

সিংড়ার বিলদহর গ্রামের কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৩:৪৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৩:৪৫:৪০ অপরাহ্ন
সিংড়ার বিলদহর গ্রামের কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন সিংড়ার বিলদহর গ্রামের কাঁচা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের প্রত্যন্ত এলাকা বিলদহর গ্রামের মৎস্যজীবী পাড়ায় বহুল প্রতীক্ষিত একটি কাঁচা রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

​শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি'র বিশেষ বরাদ্দ থেকে এই সংস্কার প্রকল্পের সূচনা হয়। প্রথম পর্যায়ের বরাদ্দকৃত ১ লাখ ৮৩ হাজার টাকা ব্যয়ে মৎস্যজীবী পাড়ার আকবর মাস্টারের বাড়ি থেকে দুলাল হালদারের বাড়ি পর্যন্ত ৩৩ মিটার কাঁচা রাস্তায় এইচবি (হেরিং বোন বন্ড) সংস্কার কাজ করা হচ্ছে।

​অনুষ্ঠানে ৫নং চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তাটির সংস্কার কাজের ফলক উন্মোচন ও শুভ উদ্বোধন করেন।
​প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নুর নবী ফারুক তারা বলেন,
"জননেতা আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি সিংড়ার প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং অবহেলিত এলাকাগুলোর কাঙ্ক্ষিত উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিলদহর গ্রামের মৎস্যজীবী পাড়ার এই অংশটির দূরত্ব কম হলেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটির সংস্কার সম্পন্ন হলে স্থানীয়দের চলাচলের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে। পর্যায়ক্রমে সিংড়ার প্রতিটি মেঠোপথকে টেকসই যোগাযোগের আওতায় আনা হবে।"

​উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫নং চামারী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হাসানুল হক হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফিন, ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সভাপতি মো. আব্দুল গাফফার, সাংবাদিক কামাল পাশা,
স্থানীয় রাজনৈতিক নেতা মো. আজাদ আলী, মো. রুহুল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান