ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মহানগরীজুড়ে অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১৮ রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৫৬.১৪ শতাংশ এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত বরেন্দ্র অঞ্চলে বিএমডিএ'র টেকসই উন্নয়নে পরিকল্পনা সালমান শাহ হত্যায় ১২ লাখ টাকায় ডনের সঙ্গে চুক্তি: আদালতে পিপি নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কিয়েভের কাছে ড্রোন-ক্ষেপণাস্ত্র কারখানায় রুশ হামলা, নিহত ৩ বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদী দীনেশ ত্রিবেদী বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী খুলনায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত, গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ কচুয়ায় ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার

নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৪:০৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৪:০৪:৫৯ অপরাহ্ন
নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ডোবা থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

নোয়াখালীর কবিরহাটে নিখোঁজের একদিন পর আজাদ হোসেন (৩৪) নামে এক যুবদল নেতার মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। তার গলায় দড়ি পেঁচানো এবং চোখের ওপর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোষবাগ গ্রামের একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত আজাদ হোসেন দক্ষিণ ঘোষবাগ গ্রামের হানিফ মিয়ার বাড়ির মৃত ফজল হকের ছেলে। তিনি কবিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে আজাদ হোসেন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন শুক্রবার বিকেলে বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহতের স্বজনদের অভিযোগ, আজাদের চাচাতো ভাই ফারুক (৪০) ও নিজাম (৩৬) এ ঘটনায় জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলেও দাবি স্বজনদের।

নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, আজাদ ব্যবসার পাশাপাশি যুবদলের একজন সক্রিয় নেতা ছিলেন। তার মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য তিনি পুলিশের প্রতি আহ্বান জানান।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আজাদের গলায় দড়ি পেঁচানো ছিল এবং চোখের ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪