ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চরমাজারদিয়া এলাকায় বিপুল পরিমান ভারতীয় ট্যাপেন্টাডল জব্দ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে: এমপি মিলন গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান পুঠিয়ায় জুলাই শহীদ আলী রায়হানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের,গুরুতর আহত আরও এক কিশোর নিজস্ব জমি ক্রয় উপলক্ষে চতুর্বেদী সার্বজনীন মন্দিরে কীর্তন ও আনন্দ মহোৎসব মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু শাহমখদুমে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে এক মাসের কারাদণ্ড ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু রাজপাড়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার রোমে ফ্লাইট জটিলতায় কাজেম শাহ, আট ঘণ্টা বিমানে অপেক্ষার পর হোটেলে পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড 'পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮ মহানগরীজুড়ে পুলিশের অভিযানে নারীসহ মাদক কারবারি গ্রেফতার ১৪ ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০ পুকুরে শাক ধুতে গিয়ে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু শরীয়তপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ‘চোর’ সাজিয়ে নির্যাতন, গ্রেফতার ২

বগুড়ায় ৪০০ একরজুড়ে নতুন বিসিক শিল্প পার্ক, শীতেই কাজ শুরুর পরিকল্পনা: শিল্পমন্ত্রী

  • আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৪:৫১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৪:৫৩:৫৭ অপরাহ্ন
বগুড়ায় ৪০০ একরজুড়ে নতুন বিসিক শিল্প পার্ক, শীতেই কাজ শুরুর পরিকল্পনা: শিল্পমন্ত্রী বগুড়ায় ৪০০ একরজুড়ে নতুন বিসিক শিল্প পার্ক, শীতেই কাজ শুরুর পরিকল্পনা: শিল্পমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, দেশের উত্তরাঞ্চলের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে বগুড়াকে গড়ে তোলার পাশাপাশি এটিকে আগামী দিনের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের অন্যতম ‘হাব’ হিসেবে উন্নত করা হবে। এ লক্ষ্যে বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন একটি বিসিক শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী শীত মৌসুমেই এ প্রকল্পের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

শনিবার (৮ আগস্ট) দুপুরে বগুড়ার একটি স্থানীয় হোটেলে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বগুড়ার বর্তমান বিসিক শিল্পনগরী ইতোমধ্যেই পরিপূর্ণ হয়ে গেছে। শিল্প উদ্যোক্তাদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনায় নিয়ে নতুন ৪০০ একরের শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই শিল্প পার্কে আধুনিক শিল্প অবকাঠামোর পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, উদ্যোক্তাদের জন্য তথ্য ও প্রযুক্তিগত সহায়তা এবং দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে, যাতে শিল্প প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদে টেকসইভাবে পরিচালিত হতে পারে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার শিল্পবান্ধব অর্থনৈতিক পরিবেশ তৈরিতে কাজ করছে। ডাবল ডিজিট সুদে ঋণ নিয়ে শিল্পায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, উৎপাদন খরচ কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিসিকের শিল্প প্রকল্পের উদ্যোক্তাদের জন্য ‘ক্রেডিট হোলসেলিং’ স্কিমের আওতায় ঋণ সুবিধাও নিশ্চিত করা হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বগুড়া শুধু একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল নয়, এটি দেশের মানুষের আবেগেরও একটি অংশ। জাতীয় উন্নয়নের স্বার্থে বগুড়ার উন্নয়নে সরকারের বিশেষ নজর থাকবে। একই সঙ্গে শিল্প এলাকায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহজপ্রাপ্যতা নিশ্চিত করা এবং বগুড়ার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এম এম আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা হোসেন-আরা বেগম এবং বিসিকের চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো।

এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী, চেম্বারের নবনির্বাচিত সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আগে শিল্পমন্ত্রী বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়নে প্রস্তাবিত ৪০০ একর বিসিক শিল্প পার্কের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান

গণঅভ্যুত্থানের অর্জন টেকসই করতে জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার আহ্বান