নাটোরের লালপুরে খালের পানিতে ডুবে বাঁধন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বড়বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাঁধন স্থানীয় মো. বাবু ও মোছা. রিনি বেগম দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের খালে মাছ ধরতে যায় বাঁধন। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন এবং আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা খালের পানিতে তার নিথর দেহ দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :