রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে শাহমখদুম থানা পুলিশ।
অভিযান চলাকালে শাহমখদুম থানার বড় বনগ্রাম দুরুলের মোড় এলাকা থেকে বড় বনগ্রাম মাদ্রাসা মোড় এলাকার বাসিন্দা মো. করিম প্রামানিকের ছেলে মো. সেলিম প্রামানিক ওরফে চিংকুকে (৩৭) মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযুক্তকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মাদক-সংক্রান্ত অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :