সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র্যাব-১২, সদর কোম্পানির মাদকবিরোধী বিশেষ অভিযানে ১,৯৫৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ-এর দিকনির্দেশনায় এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (৯ আগস্ট) ভোর পৌনে ৪টায় সদর কোম্পানির একটি আভিযানিক দল সলঙ্গা থানাধীন হোটেল নিউ মায়ের আঁচল-এর বিপরীত পাশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১,৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মোস্তাক আহমেদ (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মোস্তাক আহমেদ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাটাবিল (১৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কুমিল্লা থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিজস্ব প্রতিবেদক