ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সহকারী পুলিশ সুপার আনিছুর রহমানকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর মিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক যুক্তরাষ্ট্রকে ইরানের বার্তা, আলোচনা নাকি সংঘাত প্লাস্টিক সার্জারি কিংবা বোটক্সের আশ্রয় নিতে নারাজ, কারিনা কাপুর সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ

শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৫:৫৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৫:৫৭:২৭ অপরাহ্ন
শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের নতুন স্মার্টফোন রেডমি ১৭ উন্মোচন করেছে। ব্যবহারকারীদের প্রয়োজনীয় মুহূর্তে নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করতে ডিভাইসটি তৈরি করা হয়েছে। ডিভাইসে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ও কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে, যা ব্যাটারি সহনশীলতা ও স্থায়িত্বকে আরও সমৃদ্ধ করবে। এছাড়াও, স্মার্টফোনে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য ডায়নামিক আরজিবি লাইট ব্যবহার করা হয়েছে।

প্রতিদিনের ব্যস্ত জীবনের সাথে তালমিলিয়ে চলতে, রেডমি ১৭-এ ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও এই সেগমেন্টের শক্তিশালী ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের নির্বিঘ্নে ভিডিও স্ট্রিম, অনলাইন ক্লাস ও গেমিংয়ের সুবিধা নিশ্চিত করবে। একইসাথে, ডিভাইসটি একবার ফুল চার্জে ব্যবহারকারীদের দুই দিনেরও বেশি সময় পর্যন্ত কানেক্টেড রাখতে সক্ষম হবে। এছাড়াও, স্মার্টফোনটিতে ৪৫ ওয়াট টার্বো চার্জিংয়ের সুবিধা রয়েছে, যা ৪৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ সম্পন্ন করে। যার মাধ্যমে ব্যবহারকারীদের সময় বাঁচার পাশাপাশি, তারা ঘন ঘন চার্জিংয়ের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারবেন।

রেডমি ১৭-এ ৬.৯ ইঞ্চির ডিসপ্লের পাশাপাশি, ১২০ হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, যা স্ক্রলিং, ব্রাউজিং ও বিনোদনের ক্ষেত্রে অনবদ্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে। প্রতিদিনের অনাকাঙ্ক্ষিত স্ক্র্যাচ ও ড্রপ থেকে ফোনকে সুরক্ষিত রাখতে এর ডিসপ্লেতে শক্তিশালী কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯১-আলট্রা প্রসেসর ও শাওমি হাইপারওএস ৩ ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের ব্যবহার, বিনোদন ও মাল্টিটাস্কিংয়ে চার বছর পর্যন্ত স্মুথ ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে। পাশাপাশি, রেডমি ১৭-এ ৫০ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা সিস্টেম রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিনের অর্থবহ মুহূর্তগুলো ধারণ করতে পারবেন। এছাড়াও, ডিভাইসকে আরও নির্ভরযোগ্য করে তুলতে এতে আইপি৬৪ ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিজট্যান্স রেটিং ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বর্তমান প্রজন্মের ব্যবহারকারীদের জন্য একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে রেডমি ১৭ তৈরি করা হয়েছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন, ফাস্ট চার্জিং, টেকসই ফিচার, নির্ভরযোগ্য ও শক্তিশালী পারফরম্যান্স এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয়ে এই ডিভাইস তৈরি করা হয়েছে; যার মাধ্যমে ব্যবহারকারীরা এখনকার দ্রুততম লাইফস্টাইলের সাথে তালমিলিয়ে চলতে পারবেন; এবং একইসাথে, কোনোপ্রকার ছাড় না দিয়েও প্রতিদিনের কাজ আত্মবিশ্বাসের সাথে সম্পন্ন করতে পারবেন।”

ওক গ্রিন, ডিপ ব্লু, ও ব্ল্যাক, এই তিনটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে রেডমি ১৭। ডিভাইসটি ৪ জিবি + ১২৮ জিবি ও ৬ জিবি + ১২৮ জিবি, দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, যার দাম ২২, ৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) ও ২৪,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) টাকা মাত্র।

অনবদ্য ব্যাটারি সক্ষমতা, ফাস্ট চার্জিং, নির্ভরযোগ্য স্থায়িত্ব ও প্রতিদিনের স্মুথ পারফরম্যান্সের নিশ্চিত করতে তৈরি রেডমি ১৭ এখন দেশজুড়ে সকল শাওমি অথোরাইজড স্টোর ও রিটেইল পার্টনারদের কাছে পাওয়া যাচ্ছে।

আরও বিস্তারিত জানতে https://www.mi.com/bd/ ভিজিট করুন বা শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ https://www.facebook.com/XiaomiBangladesh ফলো করুন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর

এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর