ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

কবরে আপনাকে রক্ষা করবে যে ৬টি আমল

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৬:২৮:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৬:২৮:৪৯ অপরাহ্ন
কবরে আপনাকে রক্ষা করবে যে ৬টি আমল ফাইল ফটো
মানুষের আখেরাত বা অনন্তকালের জীবনের প্রথম মঞ্জিল হলো কবর। রাসুলুল্লাহ (সা.) নির্দেশ দিয়েছেন আমরা যেন মৃত্যুর পরের এই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি নিই। আখেরাতের যাত্রায় যাদের জন্য কবরের জীবন সহজ হয়ে যাবে, তাদের জন্য আখেরাতের প্রতিটি ধাপই সহজ হয়ে যাবে।

নবীজি (সা.) থেকে বর্ণিত একটি হাদিসে আমরা এমন ৪টি বিশেষ আমল ও সুরক্ষাকবচের কথা জানতে পারি যা আমাদের কবরের ফেতনা ও শাস্তি থেকে রক্ষা করবে। হাদিসটি হলো:

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন: মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, তখন সে লোকদের ফিরে যাওয়ার সময়ের জুতার আওয়াজ শুনতে পায়। সে যদি মুমিন ব্যক্তি হয়, তবে তার মাথার কাছে নামাজ, ডানে রোজা, বামে জাকাত আর সদকা, দুই পায়ের কাছে থাকে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সৎ কাজ ও মানুষের সঙ্গে সদাচরণ প্রভৃতি ভালো আমলগুলো।

ফেরেশতা তার মাথার দিক দিয়ে আসার চেষ্টা করলে নামাজ বলে, 'আমার দিক দিয়ে প্রবেশ করার কোনো জায়গা নেই।' তারপর ডান দিক দিয়ে আসার চেষ্টা করলে রোজা বলে, 'আমার দিক দিয়ে প্রবেশ করার জায়গা নেই।' বাম দিক দিয়ে আসার চেষ্টা করলে জাকাত বলে, 'আমার দিক দিয়ে প্রবেশ করার জায়গা নেই।' অতঃপর তার দুই পায়ের দিক দিয়ে আসার চেষ্টা করলে সদকা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা, সৎকাজ ও মানুষের সাথে সদাচরণ প্রভৃতি ভালো আমলগুলো বলে, 'আমার দিক দিয়ে প্রবেশ করার কোনো জায়গা নেই।'

তারপর তাকে বলা হয়, 'তুমি বসো।' সে বসে এবং দেখতে পায় যে সূর্য প্রায় অস্ত যাওয়ার কাছাকাছি পৌঁছে গেছে। তখন তাকে বলা হয়, 'এই ব্যক্তি (রাসুলুল্লাহ সা.) সম্পর্কে তোমার কী অভিমত? তাঁর ব্যাপারে তুমি কী বলো এবং কী সাক্ষ্য দাও?' সে বলে, 'তোমরা আমাকে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব।' ফেরেশতারা বলেন, 'তুমি নামাজ পড়ার সুযোগ পাবে। আগে আমরা তোমাকে যা প্রশ্ন করেছি তার জবাব দাও। এই ব্যক্তির ব্যাপারে তোমার কী অভিমত এবং কী সাক্ষ্য দাও?' তখন সে বলে, 'তিনি মুহাম্মদ (সা.), আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই তিনি আল্লাহর রাসুল এবং তিনি আল্লাহর পক্ষ থেকে সত্য নিয়ে এসেছিলেন।'

তখন তাকে বলা হয়, 'এর ওপরই তুমি বেঁচে ছিলে, এর ওপরই তোমার মৃত্যু হয়েছে এবং ইনশাআল্লাহ এর ওপরই তোমার পুনরুত্থান হবে।'

তারপর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দিয়ে বলা হয়, 'জান্নাতে এটি তোমার বাসস্থান এবং আল্লাহ তোমার জন্য যা প্রস্তুত রেখেছেন তা এখানে আছে।' এতে তার আনন্দ বহুগুণ বেড়ে যাবে। এরপর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দিয়ে বলা হয়, 'যদি তুমি আল্লাহর নাফরমানি করতে, তবে এটি হতো তোমার বাসস্থান।' এতেও (রক্ষা পাওয়ার আনন্দে) তার আনন্দ আরও বেড়ে যায়।

এরপর তার কবরকে সত্তর গজ প্রশস্ত ও আলোকিত করা হয়। তার শরীর আদি সৃষ্টির অবস্থায় ফিরিয়ে দেওয়া হয় এবং তার রুহ পবিত্র রুহগুলোর মাঝে রাখা হয়। সে সময় সে একটি পাখি হয়ে জান্নাতের গাছে ঝুলতে থাকে।

এটাই হলো আল্লাহর এই বাণীর মর্মার্থ: 'যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের সুদৃঢ় বাণীর মাধ্যমে দুনিয়ার জীবনে ও পরকালে সুপ্রতিষ্ঠিত রাখবেন' (সুরা ইবরাহিম: ২৭)। (সহিহ ইবনে হিব্বান)

এ হাদিস থেকে আমরা যে ৪ আমলের কথা জানতে পারি:

১. খুশু-খুজুর সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়: পাঁচ ওয়াক্ত নামাজ কবরে আমাদের মাথার দিকে দাঁড়াবে। যখন কোনো আজাব বা ফেরেশতা সেই দিক থেকে আসতে চাইবে, তখন নামাজ পাহাড়ের মতো অটল হয়ে রুখে দাঁড়াবে এবং বলবে, 'আমার দিক থেকে আসার কোনো সুযোগ নেই।' এই সুরক্ষার জন্য নামাজকে প্রথাগত নিয়ম না বানিয়ে একাগ্রতা, ধীরস্থিরতা এবং আল্লাহর প্রেমে নিমগ্ন হয়ে নামাজ আদায় করতে হবে।

২. নিখাদ ইমানের সঙ্গে রোজা: ইসলামের অন্যতম ফরজ ইবাদত রোজাও আমাদের জন্য একটি মজবুত ঢাল। কবরের ভেতরে রোজা বান্দার বাঁ দিক থেকে এসে দাঁড়াবে এবং যাবতীয় কষ্ট ও আজাব থেকে সুরক্ষা দেবে। নিখাদ ইমান ও সওয়াবের আশায় রাখা রোজা কবরের কঠিন মুহূর্তগুলোকে আমাদের জন্য সহজ করে দেবে।

৩. জাকাত ও দান-সদকা: জাকাত ও দান-সদকা কবরে ডান দিক থেকে এসে আমাদের পাহারা দেবে। দুনিয়ার প্রাপ্তি বা লোকদেখানোর মানসিকতা এড়িয়ে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া সদকা কবরের আজাব থেকে আমাদের রক্ষা করবে।

৪. আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও মানুষের সাথে সদাচরণ: আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও মানুষের সাথে সদাচরণ কবরে আমাদের পায়ের দিক থেকে পাহারা দেবে। আজাবের কোনো মাধ্যম যখন এই দিক দিয়ে প্রবেশ করতে চাইবে, তখন এগুলো বাধা হয়ে দাঁড়াবে।

কবরের আজাব প্রতিরোধকারী সুরা মুলক
অন্যান্য হাদিসে কবরের আজাব থেকে বাঁচার আরও কিছু আমলের কথাও বর্ণিত হয়েছে; রাতে সুরা মুলক পাঠ এ রকম একটি আমল। সাহাবিরা এ সুরাটিকে ‘মানিআ’ বা কবরের আজাব প্রতিরোধকারী বলতেন।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সুরা মুলক পড়বে আল্লাহ তাআলা তাকে এর মাধ্যমে কবরের আজাব থেকে মুক্ত রাখবেন। আল্লাহর রাসুলের (সা.) যুগে এ সুরাকে আমরা ‘মানেআ’ অর্থাৎ কবরের আজাব প্রতিরোধকারী বলতাম। যে ব্যক্তি প্রতি রাতে এ সুরা তিলাওয়াত করল সে অনেক তিলাওয়াত করল এবং উত্তম কাজ করল। (সুনানে কুবরা নাসাঈ)

কবরের আজাব থেকে বাঁচার দোয়া
আনাস (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করতেন,

اللَّهُمَّ إنِّي أَعُوذُ بِكَ مِنَ العَجْزِ وَالكَسَلِ وَالجُبْنِ وَإِلٰهَرَمِ وَالبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَحْيَا وَالمَمَاتِ

উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল আজযি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল হারামি ওয়াল বুখলি ওয়া আউজুবিকা মিন আজাবিল ক্বাবরি ওয়া আউজুবিকা মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাতি।

অর্থ: হে আল্লাহ! নিশ্চই আমি তোমার কাছে অক্ষমতা, অলসতা, ভীরুতা, স্থবিরতা ও কৃপণতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। আমি আশ্রয় প্রার্থনা করছি কবরের আজাব থেকে, আশ্রয় কামনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

কবরের আজাব থেকে বাঁচতে ওপরের আমলগুলোর পাশপাশি এ দোয়াটিও নিয়মিত আমরা পড়তে পারি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪