ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

মান্দায় প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:১২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:১২:৪৩ অপরাহ্ন
মান্দায় প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেফতার মান্দায় প্রতারক চক্রের সক্রিয় দুই সদস্য গ্রেফতার
নওগাঁর মান্দায় ডলার দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে ৫ লাখ টাকা নেওয়ার পর আরও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং তাঁকে জিম্মি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের মধ্যমৈনম (সরদারপাড়া) গ্রামের হাফিজুর রহমান সবুজ (২৯) ও আব্দুল মতিন (২০)। পুলিশ বলছে, গ্রেপ্তার হাফিজুর ও মতিন ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য।
মামলার বাদী আব্দুর রহিমের বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার পনার গ্রামে। তিনি ঢাকায় আল মদিনা ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিতে চাকরি করেন। গত শনিবার  সকাল ১০টার দিকে তিনি মান্দা থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, হাফিজুর রহমান ওই রিক্রুটিং এজেন্সিতে এজেন্ট হিসেবে কাজ করতেন। এ কারণে প্রতিষ্ঠানের মালিক ইউনুছ আলীসহ কর্মচারীদের সঙ্গে তাঁর পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। গত ২৫ জুলাই হাফিজুর মুঠোফোনে আব্দুর রহিমকে জানান, তাঁর কাছে কিছু ডলার আছে। তিনি ওই ডলার রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভাঙিয়ে টাকা নিতে চান। বিষয়টি আব্দুর রহিম এজেন্সির মালিককে জানান।
এরপর গত ১ আগস্ট হাফিজুর ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে নমুনা হিসেবে ১০ ডলারের পাঁচটি নোট দেখান। এতে আব্দুর রহিমের বিশ্বাস তৈরি হয়।
মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট ভোরে বাসযোগে ঢাকা থেকে নওগাঁ আসেন আব্দুর রহিম। পরে ডাচ্-বাংলা ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। দুপুরের দিকে তিনি হাফিজুরের সঙ্গে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেন।
ওই দিন সন্ধ্যার দিকে ডলার নেওয়ার জন্য হাফিজুরকে ৫ লাখ টাকা দেওয়া হয়। পরে ডলার চাইলে হাফিজুর তাঁকে মোটরসাইকেলে করে সন্ধ্যা সাতটার দিকে মান্দা ফেরিঘাট এলাকায় নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকার কয়েকজন ব্যবসায়ী জানান, বাসস্ট্যান্ড এলাকার শ্রমিক অফিসের পাশে একটি আন্ডারগ্রাউন্ড কক্ষে নিয়ে তাঁকে জিম্মি করা হয়। এ সময় হাফিজুরের সহযোগীরা তাঁর কাছে থাকা আরও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভুক্তভোগী আব্দুর রহিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।
এ ঘটনায় আব্দুর রহিম বাদী হয়ে হাফিজুর রহমান সবুজ, আব্দুল মতিন, এনামুল হক, মাহফুজুর রহমান সুমন, জয়নাল, আল মামুন ও কনক কুমারসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, মামলা হওয়ার পর অভিযান চালিয়ে হাফিজুর রহমান সবুজ ও আব্দুল মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। হাফিজুরের বাড়ি থেকে ১৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা