ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে কথিত সালিস নিয়ে মিশ্র প্রতিক্রিয়া কেন নারীদের জীবনে ৩০ বছর বয়স বিশেষ গুরুত্বপূর্ণ? পেড্ডি বিতর্কে মুখ খুললেন জাহ্নবী পালকের সঙ্গে বিচ্ছেদের পথে ইব্রাহিম খলনায়ক রিটার্নস-এ সঞ্জয়ের পাশে সালমান, ফিরছে দুই তারকার জুটি যুবসমাজ জাতির প্রাণশক্তি ও উন্নয়নের চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেপ্তার পুলিশ কর্মকর্তা হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে লিম্পেট মাইন হামলা পোল্যান্ডে সাংবিধানিক সংকট, আদালতের প্রধানকে বরখাস্ত ঘিরে উত্তেজনা এইচএসসির ফল আশানুরূপ না হওয়ায় প্রাণ গেল কলেজছাত্রের সিংড়ায় দুর্ভোগ এড়াতে স্কুল স্থানান্তরের দাবি নিয়ামতপুরে সাংবাদিকদের কীটনাশক দোকানে চুরি ঠাকুরগাঁও উপ-নির্বাচনে শিক্ষক প্রচারনায় অংশ নেওয়ায়- বিভাগীয় মামলা করতে ইসির নির্দেশ নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেল দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ঠাকুরগাঁওয়ে জামায়াত প্রার্থী সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৪ জনের দাফন সম্পন্ন সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! লালপুরে ৫টি রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত হারালেন চরমোনাইয়ের প্রার্থীসহ তিনজন মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:১৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:১৪:৪৯ অপরাহ্ন
লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি লালপুরে পাট কাটায় ব্যস্ত কৃষক, ভালো ফলন ও দামে স্বস্তি
নাটোরের লালপুর উপজেলায় পাট কাটার মৌসুম ঘিরে গ্রামবাংলার মাঠজুড়ে দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য। ভোরের আলো ফুটতেই কৃষকেরা নেমে পড়ছেন ক্ষেতে। কেউ পাট কাটছেন, কেউ আঁটি বাঁধছেন। আবার কোথাও জাগ দেওয়ার জন্য কাটা পাট পানিতে ডুবিয়ে রাখা হচ্ছে। জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে রোদে শুকানোর দৃশ্যও চোখে পড়ছে। কয়েক মাসের পরিশ্রমের পর এখন ‘সোনালি আঁশ’ ঘরে তোলার ব্যস্ততায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
 
উপজেলার দুড়দুড়িয়া, বিলমাড়িয়া, আড়বাব ও ওয়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে এমন চিত্র দেখা গেছে। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় এবার পাটের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
 
বর্তমানে মানভেদে প্রতি মণ পাট ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। কৃষকদের হিসাবে, প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে প্রায় ২০ হাজার টাকা। পাট ও পাটকাঠি বিক্রি করে আয় হচ্ছে ৪০ থেকে ৫০ হাজার টাকা। ফলে খরচ বাদ দিয়েও ভালো লাভের আশা করছেন তারা।
 
সাঁইপাড়া গ্রামের কৃষক সাব্বির হোসেন জানান, গত কয়েক বছরের মতো এবারও আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ফলন ভালো হয়েছে। রোগবালাই কম থাকায় চাষে তেমন কোনো সমস্যা হয়নি। পাশাপাশি বাজারদরও সন্তোষজনক।
 
 
পাট ব্যবসায়ী মোজাম্মেল হক বলেন, “মানভেদে তিনি প্রতি মণ পাট সাড়ে তিন থেকে চার হাজার টাকা দরে কিনছেন। বর্তমান বাজারদর স্থিতিশীল থাকলে কৃষকেরা আরও লাভবান হবেন বলে আশা করছেন তিনি।”
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে লালপুরের ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পদ্মার চরাঞ্চল মিলিয়ে মোট ৮ হাজার ৬৬৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এবার পাটের আবাদ বেড়েছে ১ হাজার ৯৫ হেক্টর। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯১ বেল। এছাড়া সরকারি প্রণোদনার আওতায় ১ হাজার কৃষকের মধ্যে উন্নতমানের পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে।
 
উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় বলেন, কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে তদারকির ফলে এ বছর পাটের ফলন ভালো হয়েছে। ভালো ফলন ও সন্তোষজনক বাজারদরে এ বছর পাট চাষে লাভের আশা করছেন লালপুরের কৃষকেরা।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ

নগরীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম সিরাপসহ প্রাইভেট কার জব্দ