ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:২০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৭:২০:২৮ অপরাহ্ন
মান্দায় ট্রাক-মোটরসাইকেল  সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত
নওগাঁর মান্দায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে মান্দা-নিয়ামতপুর সড়কের শান্তা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান।
নিহত শাহজাহান আলী উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামের কছির উদ্দিন সরদারের ছেলে। তিনি বানিসর (কালিতলা) বাজারে একটি ওষুধের দোকান পরিচালনা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে নিয়ামতপুর উপজেলা সদরে যান শাহজাহান আলী। কাজ শেষে বাড়ি ফেরার পথে দুপুরে শান্তা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান আলীকে মৃত ঘোষণা করেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪