ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:০০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:০০:২৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের আগেই পালিয়ে গেছে মূলহোতা ‘খান সাহেব’।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান মহল্লার একটি ভাড়া বাড়ির দ্বিতীয় তলায় অভিযান চালায় র‌্যাব-৫।

গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে জাল টাকা তৈরির তথ্য পেয়ে অভিযান চালানো হয় বলে জানিয়েছে র‌্যাব। অভিযাccনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে তৌসিকুল ইসলাম তোসিফ (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলীকে (৩২) আটক করা হয়।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় ট্রলিচালক নিহত
র‌্যাব জানায়, অভিযানের সময় জাল টাকা তৈরির মূলহোতা হিসেবে পরিচিত ‘খান সাহেবকে’ আটক করতে বাড়িটিতে তল্লাশি চালানো হয়। তবে তাকে পাওয়া যায়নি। র‌্যাবের ধারণা, অভিযান টের পেয়ে আগেই তিনি পালিয়ে যান।

অভিযানে ৫০০ টাকার ২৩টি এবং ২০০ টাকার দুটি জাল টাকার বান্ডিল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত দুই রিম বিদেশি জাল সুতা, টাকা ছাপানোর ১৮টি ফরম, এক বস্তা কাগজ, রাসায়নিক পদার্থভর্তি একটি ড্রাম, একটি ল্যাপটপ, হিটার, সিপিইউ, পাঁচটি রাবার, পাঁচ কৌটা রং ও দুটি প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

র‌্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি ইফতেখার হোসেন মাহমুদ বলেন, আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় মামলা করা হবে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়। চক্রটির বিষয়ে আরও তদন্ত চলছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, জাল টাকা তৈরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪