ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্তন্যপান শুধু শিশুর নয়, মায়েরও সুরক্ষা চার্লি চৌহানের নতুন জীবনে শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিক অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু মোহনপুরে ২নং ঘাসিগ্রাম ইউনিয়ন কৃষকদলের পরিচিতি সভা নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা গোদাগাড়ীতে বিশ্ব আদিবাসী দিবস পালিত, সাংবিধানিক স্বীকৃতি ও ভূমি কমিশন গঠনের দাবি সাতক্ষীরায় নারীর ঘরে গিয়ে বিবস্ত্র যুবক ধরা মাটির নিচে ‘গাঁজার খনি’, ২৬৪ কেজিসহ ধরা রাসেল ধর্ষণের ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে গণধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী আরও এক বাংলাদেশিকে গুলি করে মারল বিএসএফ লালপুর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ স্ত্রী পালিয়ে যাওয়ায় দুধ দিয়ে গোসল করলেন স্বামী চাঁপাইনবাবগঞ্জ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ২ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমানকে আরডিএ চেয়ারম্যানের ফুলেল শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে মনোনীত মির্জা ফখরুল দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পাড়ে ভাসমান অবস্থায় ব্যক্তির মরদেহ উদ্ধার মেসির বাবাকে শ্রদ্ধা জানিয়ে গোল উদযাপন ডি পলের রাজশাহী সরকারি সিটি কলেজে অভিভাবক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু টাঙ্গাইলে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু

  • আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৮:৪৯:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:৪৯:৩২ অপরাহ্ন
অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু অভিনেত্রী নিকিতা রাওয়ালকে নারী অনুরাগীর চুমু
বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল সম্প্রতি একটি অনুষ্ঠানের রেড কার্পেটে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এক নারী অনুরাগীর অনাকাঙ্ক্ষিত আচরণে তিনি বিব্রত হয়ে পড়েন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রেড কার্পেটে ছবি তোলার সময় নিকিতা রাওয়াল হাসিমুখে ওই অনুরাগীর সঙ্গে সেলফি তুলতে সম্মতি দেন। তবে মুহূর্তের মধ্যেই পরিস্থিতি পাল্টে যায়। প্রথমে ওই নারী অনুরাগী অভিনেত্রীর গালে চুম্বন করেন। এরপর হঠাৎ করেই তিনি নিকিতাকে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে চুম্বন করার চেষ্টা করেন।

ভিডিওতে স্পষ্ট দেখা যায়, এমন আচরণে নিকিতা রাওয়াল বিস্মিত ও অস্বস্তিতে পড়ে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাতেও থেমে থাকেননি ওই অনুরাগী; তিনি আবারও অভিনেত্রীকে ধরে গালে চুম্বন করার চেষ্টা করেন।

ঘটনার পুরো দৃশ্য ধরা পড়ে উপস্থিত পাপারাজ্জিদের ক্যামেরায়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এটিকে ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের ঘটনা হিসেবে উল্লেখ করে অভিনেত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। তাদের মতে, ভক্ত হলেও কোনো শিল্পীর ব্যক্তিগত পরিসর ও সম্মতির বিষয়টি সম্মান করা উচিত।

এদিকে, এ ঘটনার বিষয়ে নিকিতা রাওয়াল এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে ভাইরাল ভিডিওতে তার অভিব্যক্তিতে অস্বস্তি ও বিরক্তির বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

উল্লেখ্য, 'গরম মশলা' ও 'ব্ল্যাক অ্যান্ড হোয়াইট'সহ একাধিক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিকিতা রাওয়াল দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়। সাম্প্রতিক এই ঘটনাকে ঘিরে ভক্ত ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪