ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামি ঘড়ি-গাড়ি নয়, পুরুষদের একটি স্বভাবই সবচেয়ে বেশি আকর্ষণীয়! কিসের কথা বলছেন জেনিফার লোপেজ নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  বাড়িতে ঢুকে যুবদল নেতাকে জামায়াত-শিবিরের গুলি! এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা যশোর বোর্ডের শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে ধর্ষণ মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে 

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:৫০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:৫০:৫৮ অপরাহ্ন
মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে  মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধে জামায়াতের তিন নেতা কারাগারে 
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে করা দ্রুত বিচার আইনের মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সেক্রেটারিসহ তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৯ আগস্ট) ময়মনসিংহ জেলা জজ আদালতে মামলার ধার্য তারিখে হাজির হয়ে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া উপজেলার কাহালগাঁও এলাকায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ওঠে। এ ঘটনায় আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।

মামলায় স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৬) কামরুল হাসান মিলনের ভাইসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার ধার্য তারিখে আদালতে উপস্থিত না থাকায় সংসদ সদস্যের ভাইসহ কয়েকজন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

এদিকে এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪