ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনগঞ্জে হাতুড়ে চিকিৎসকের কাছে দাঁতের চিকিৎসা, কিশোরের মৃত্যু সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর দেখতে পারবে শিক্ষার্থীরা রাণীনগরে ৬৬হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার রাণীনগরে “ক্যাশলেস বাংলাদেশ“ এর উদ্বোধন বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এসএসসিতে শতভাগ অকৃতকার্য, ঠাকুরগাঁওয়ের ৫ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ বেঙ্গালুরুতে পাঁচ তারকা হোটেলে দুই মেয়েকে হত্যা, বাবার আত্মহত্যার চেষ্টা নিয়ামতপুরে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি নিয়ামতপুরে এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক পানে শিশু অসুস্থ, জাজিরায় দুই পক্ষের সংঘর্ষ, ককটেলের আঘাতে বৃদ্ধ নিহত; কবজি বিচ্ছিন্ন পাথরের নিচে লুকিয়ে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি, ট্রাকসহ জব্দ নেত্রকোনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক নিয়ামতপুরে কারিতাসের জলবায়ু অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ের গ্রামে গ্রামে শোকের মাতম কক্সবাজারে আত্মগোপনে থাকা হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিংড়ায় পাটের ফলন ও দামে খুশি কৃষক ফ্যামিলি কার্ড নিয়ে ইউএনও'র বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন ১৪ শিক্ষকের ১৩ শিক্ষার্থী সবাই ফেল ! দেশের ইতিহাসে রেকর্ড লোডশেডিং হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু 

সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০১:৫৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০১:৫৭:১৩ অপরাহ্ন
সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ
কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত সাত দিনে ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কাফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২) বিজিবি। এসব ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত দুই জনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের বিভিন্ন এলাকায় গত সাত দিনে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গবাদিপশু, কসমেটিকসসহ চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল জব্দ ও সংশ্লিষ্টদের আটক করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪