ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ কচুয়ায় ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার চট্টগ্রামে হোটেল কক্ষে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত স্ত্রী হাসপাতালে পূবালী ব্যাংক চাঁচকৈড় শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা, ইউএনওকে স্মারকলিপি দামি ঘড়ি-গাড়ি নয়, পুরুষদের একটি স্বভাবই সবচেয়ে বেশি আকর্ষণীয়! কিসের কথা বলছেন জেনিফার লোপেজ নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:০১:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:০১:১৮ অপরাহ্ন
বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
ভূরাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি চালুর বিষয়ে কূটনৈতিক অনিশ্চয়তার প্রভাবে বিশ্ববাজারে ফের বাড়ল অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সপ্তাহের প্রথম কার্যদিবসেই এশিয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯১ সেন্ট বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে বর্তমানে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৪৬ ডলারে লেনদেন হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬১ সেন্ট বা ০ দশমিক ৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৭৯ ডলারে পৌঁছায়।

এর আগে ওমান ও ইরানের কূটনৈতিক আলোচনার সূত্রে হরমুজ প্রণালি খুলে দেওয়ার গুঞ্জন উঠলে গত সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ৭ শতাংশের বেশি কমেছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসে ইরান জানিয়েছে, মধ্যস্থতা অগ্রগতির দিকে হলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতা সম্ভব নয়।

এই বক্তব্যের পরপরই বাজারে নতুন করে সরবরাহের শঙ্কা তৈরি হয়। বিশ্বের মোট খনিজ তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে। এই রুটে বাণিজ্য স্বাভাবিক হওয়ার বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববাজারে জ্বালানি তেলের এই অস্থিতিশীলতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪