ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ কচুয়ায় ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার চট্টগ্রামে হোটেল কক্ষে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত স্ত্রী হাসপাতালে পূবালী ব্যাংক চাঁচকৈড় শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা, ইউএনওকে স্মারকলিপি দামি ঘড়ি-গাড়ি নয়, পুরুষদের একটি স্বভাবই সবচেয়ে বেশি আকর্ষণীয়! কিসের কথা বলছেন জেনিফার লোপেজ নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? শুটিংয়ের মাঝে নথ গিলে ফেললেন অভিনেত্রী শাহনাজ গিল ইয়ামালের গায়ে ‘প্রতারক’ তকমা! রহস্যময়ীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক উস্কে দিলেন বান্ধবী সমুদ্রের গভীরে ২ হাজার বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার সমুদ্রের পানিতে ভয়ংকর ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া, মৃত্যু হতে পারে তিন দিনেই বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগে পরিচালক গ্রেপ্তার সীমান্তে ৭৭ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ চাঁপাইনবাবগঞ্জ সদর বসতঘরে মজুত ককটেলের বিস্ফোরণ গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন বহু এলাকা

স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা?

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০২:৩৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০২:৩৬:৫৩ অপরাহ্ন
স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা? স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক নেই, অর্ধেক বয়সি নায়িকাদের সঙ্গে সম্পর্কে জড়ান! কোন নায়কের কথা বললেন তান্যা?
শীঘ্রই দ্য ‘ট্রেটর্স ২’-তে দেখা যাবে প্রাইভেট ডিটেক্টিভ তান্যা পুরীকে। তার আগেই বলিউডের এক তারকা দম্পতিকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তান্যা জানান, এক অভিনেতার স্ত্রী তাঁর কাছে এসেছিলেন স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের সত্যতা জানতে।

তান্যার দাবি, ওই অভিনেতা নিজের থেকে প্রায় অর্ধেক বয়সি অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তান্যা বলেন যে, ওই অভিনেতাকে বাইরে থেকে আদর্শ স্বামী বলেই মনে হয়। নিখুঁত সম্পর্ক, সন্তান, ভাল বাবা হিসাবে পরিচিতি, সবই রয়েছে তাঁর। ওই অভিনেতার স্ত্রী তান্যার সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন। বেশ কিছু দিন ধরেই স্বামীকে নিয়ে সন্দেহ জেগেছিল। কোনও কোনও বিষয় তাঁর কানেও এসেছিল। তাই সত্যিটা জানতে চেয়েছিলেন তিনি।

তান্যা জানান, পরে তাঁরা জানতে পারেন, ওই অভিনেতা এমন একটি ফিল্‌ম ফ্র্যাঞ্চাইজ়ির ছবিতে কাজ করেন, যেখানে তাঁর অনেক কম বয়সি মহিলাদের সঙ্গে যোগাযোগ হয়েই থাকে। ছবিতে সহ-অভিনেত্রীদের সঙ্গে দৃশ্য থাকাটাই স্বাভাবিক। কিন্তু ছবির শুটিংয়ের বাইরেও ওই অভিনেতা নাকি নিজের প্রায় অর্ধেক বয়সি মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।

অভিনেতার দাম্পত্য জীবন নিয়েও চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তান্যা। তাঁর দাবি, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘ দিন ধরেই কোনও শারীরিক ঘনিষ্ঠতা নেই। তাঁরা একসঙ্গে থাকলেও স্বামী-স্ত্রীর সম্পর্ক শুধু নামেই রয়ে গিয়েছে।

স্ত্রী নাকি নিজেই তান্যাকে জানিয়েছিলেন যে বহু বছর ধরে তাঁদের মধ্যে কোনও শারীরিক সম্পর্ক নেই। এমনকি, তাঁরা এক ঘরেও ঘুমোন না। তাঁদের দুই সন্তান রয়েছে। দু’জনেই এক জন করে সন্তানের দেখাশোনা করেন। তবে সব কিছু জানার পরেও সেই দম্পতি এখনও একসঙ্গে রয়েছেন বলে জানিয়েছেন তান্যা। তাঁর মতে, তারকাদের পক্ষে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। কারণ, তাঁদের ব্যক্তিগত জীবনের উপরে সব সময়ই নজর থাকে সমাজের। বিচ্ছেদের খবর প্রকাশ্যে এলে তাঁদের ভাবমূর্তিতে প্রভাব পড়তে পারে। সেই কারণেই অনেক সময় সম্পর্ক ভেঙে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিতে পারেন না তারকারা।

তান্যা অবশ্য অভিনেতা বা তাঁর স্ত্রীর নাম প্রকাশ করেননি। তবে তাঁর এই মন্তব্যের পরেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪