ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা জামালপুরে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত বরেন্দ্র অঞ্চলে বিএমডিএ'র টেকসই উন্নয়নে পরিকল্পনা সালমান শাহ হত্যায় ১২ লাখ টাকায় ডনের সঙ্গে চুক্তি: আদালতে পিপি নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, আহত ৩ কিয়েভের কাছে ড্রোন-ক্ষেপণাস্ত্র কারখানায় রুশ হামলা, নিহত ৩ বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদী দীনেশ ত্রিবেদী বাঘাইছড়িতে গাঁজাসহ দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী খুলনায় দুর্বৃত্তের গুলিতে নারী আহত, গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়ামতপুরে খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ কচুয়ায় ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার চট্টগ্রামে হোটেল কক্ষে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ, রক্তাক্ত স্ত্রী হাসপাতালে পূবালী ব্যাংক চাঁচকৈড় শাখার ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন নিয়ামতপুরে ৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ অধিকার-সম্মানের দাবিতে রাণীশংকৈলে আদিবাসীদের পদযাত্রা, ইউএনওকে স্মারকলিপি দামি ঘড়ি-গাড়ি নয়, পুরুষদের একটি স্বভাবই সবচেয়ে বেশি আকর্ষণীয়! কিসের কথা বলছেন জেনিফার লোপেজ নখ হলদে হয়ে যাচ্ছে? জানুন কোন অসুখের পূর্বাভাস এই লক্ষণ চটজলদি রোগা হতে হবে? জল পানের পরিমাণ কমিয়ে দেন দিশা ‘আর মাত্র ছ’মাস বাঁচবেন’, বাবার সামনেই ভয়ঙ্কর কথা বলেন চিকিৎসক

কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৩:৩৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৩:৩৯:৪১ অপরাহ্ন
কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২ কুড়িগ্রাম সীমান্তে ৭৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, ইস্কাফ সিরাপ, গবাদিপশু, কসমেটিকসসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করেছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক।

বিজিবি সূত্রে জানা গেছে, গত সাত দিনে কুড়িগ্রাম সীমান্তের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গবাদিপশু, কসমেটিকসসহ চোরাচালানের মাধ্যমে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৭ লাখ ৭৯ হাজার ১৯২ টাকা।

অভিযান চলাকালে চোরাচালানের সঙ্গে জড়িত দুইজনকে আটক করে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত সাত দিনে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্টদের আটক করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব উল হক বলেন, “সীমান্ত অপরাধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।”


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪