ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল পুঠিয়ায় রাতের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের অবনতি পুনর্বাসন ছাড়া রাজশাহীর বস্তি উচ্ছেদ বন্ধের দাবি নগরীজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে জনজীবন বগুড়ায় সাংবাদিক লতিফকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মহানগরীজুড়ে অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১৮ রাজশাহীতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন, বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৪:২৫:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৪:২৫:২৫ অপরাহ্ন
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা
এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।

সোমবার (১০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বলেন, “এসএসসি ও সমমান পরীক্ষায় সাফল্য অর্জন তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জনের পেছনে রয়েছে তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস। একইসঙ্গে তোমাদের অভিভাবক ও শিক্ষকদের নিরলস সহযোগিতা ও ত্যাগেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি বলেন, “এই সাফল্যকে কাজে লাগিয়ে তোমরা উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা। জ্ঞান, মেধা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ, সুন্দর ও মানবিক বাংলাদেশ গঠনে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, “যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারোনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। একটি পরীক্ষার ফলাফল কখনোই জীবনের চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতার নির্ধারক নয়। আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সামনে এগিয়ে গেলে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন করা সম্ভব। তাই হতাশা ঝেড়ে নতুন উদ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।”

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীর সুস্বাস্থ্য, সুন্দর, সফল ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক এই প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪