ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল পুঠিয়ায় রাতের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের অবনতি পুনর্বাসন ছাড়া রাজশাহীর বস্তি উচ্ছেদ বন্ধের দাবি নগরীজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে জনজীবন বগুড়ায় সাংবাদিক লতিফকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মহানগরীজুড়ে অনলাইন জুয়াড়িসহ গ্রেফতার ১৮

খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৪:৩৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৪:৩৩:৫২ অপরাহ্ন
খাল খননের উদ্বৃত্ত  টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী খাল খননের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪জন ইউএনওকে বিশেষ ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
সারা দেশ জুড়ে খাল খননের কাজ শেষ করে বরাদ্দের উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় ৮৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনকে) 
  বিশেষ ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  এই ৮৪ জনের মধ্যে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুনও রয়েছেন।  
শনিবার (৮ আগস্ট) বিকাল তিনটার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলরুমে এ বিশেষ ধন্যবাদ জানানো হয়।
 
নিজের অভিব্যক্তি প্রকাশ করে
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ মুর্শিদা খাতুন বলেন,
'মাঠ পর্যায়ের কর্মকর্তাকে ডেকে নিয়ে দেশের রাষ্ট্র প্রধান সৌজন্য সাক্ষাৎ করলেন সেটা অবশ্যই আমাদের জন্য অনুপ্রেরণামূলক হয়ে থাকবে। 
প্রধানমন্ত্রী আমাদের বলেছেন, মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের সেবা করতে হবে। সবার আগে জনগণ। 
 আমরা (ইউএনও) যেহেতু তৃণমূল পর্যায়ে থাকি, সেখান থেকে মানুষকে ভালো রাখতে পারলে সবাই ভালো থাকবে। 
প্রধানমন্ত্রী আরও বলেছেন, মানুষকে ভালো রাখতে হবে। আরও ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ভবিষ্যতে এই রকম দৃষ্টান্ত বজায় রাখতে হবে। তাহলেই দেশ সামনের দিকে এগিয়ে যাবে।' 
 
উল্লেখ্য,  নিয়ামতপুর উপজেলার পানি নিষ্কাশনের জন্য উপজেলার চন্দননগর ইউনিয়নের বিষ্ণুপুর রেজাউলের জমি হতে সন্তোষপাড়া ছাতড়া বিল পর্যন্ত ২ কিলোমিটার পূনঃখাল খননের জন্য ৬৪ লাখ ৪১ হাজার  ৪১৯ টাকা বরাদ্দ দেয় সরকার। খাল খনন কাজ শেষ হওয়ার পর ৯ লাখ ৮৩ হাজার ৭৬২ টাকা উদ্বৃত্ত  ছিল। সে টাকা সরকারি কোষাগারে ফেরত পাঠানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪