ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাক্ষণ টক বা তেতো স্বাদ মুখে, দাঁত বা মাড়ির সমস্যা নয়, অন্য রোগেরও ইঙ্গিত বহন করতে পারে! হরমুজ খুলে দিলেই ইরানকে পরমাণু চুক্তি নিয়ে চাপ আর দেবেন না ট্রাম্প! সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিতে সমন্বয় সভা অনুষ্ঠিত পিকে-শাকিরার বাড়ি কিনছেন লামিনে ইয়ামাল, দাম প্রায় ১৫৭ কোটি টাকা বিপিএল নিয়ে অনিশ্চয়তা, এ বছর নাও হতে পারে: তামিম রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ রাণীশংকৈলে এসএসসি ও সমমানের ফল প্রকাশ- পাসের হার ৪৮.৬৭% জিপিএ-৫ পেয়েছে ২০৫ জন রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৩ কক্সবাজার সীমান্তে ৫ লাখ ৯৬ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার, আটক ২ আখেরি চাহার শোম্বা তাৎপর্য ও শিক্ষা : হাফিজ মাছুম আহমদ দুধরচকী। রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল পুঠিয়ায় রাতের অভিযানে হেরোইন-ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফলে বড় ধরনের অবনতি পুনর্বাসন ছাড়া রাজশাহীর বস্তি উচ্ছেদ বন্ধের দাবি নগরীজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে জনজীবন বগুড়ায় সাংবাদিক লতিফকে দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু কোরআন ও হাদিসের আলোকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হাফিজ মাছুম আহমদ দুধরচকী। সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ! দর্শকের ভূমিকায় কর্তৃপক্ষ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৪:৪০:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৪:৪০:০৯ অপরাহ্ন
সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নিহত ১৫ বাংলাদেশি

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ১০ জনই নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।

রোববার (৯ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে নওগাঁ জেলা প্রশাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিহতের বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ ঘটনায় আত্রাই উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ১০ বাংলাদেশির মধ্যে আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের চারজন রয়েছেন। তারা হলেন—কলি, লুৎফর, জান্ডার ও রুবেল। এছাড়া বিষা ইউনিয়নের সাধুনগর গ্রামের সাগর, মাধবপুর গ্রামের মজিদুল, দুবাই গ্রামের শুভ ও সুমন, পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মো. জালাল এবং সাহাবুলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ফরিদ শেখ নিহত হয়েছেন।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন গ্রামের এসব বাসিন্দা জীবিকার তাগিদে সৌদি আরবে গিয়ে ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন। রোববার কারখানাটিতে আগুন লাগলে তারা মারা যান। তবে এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

প্রবাসী সূত্রে জানা গেছে, রিয়াদের ওই সোফা কারখানায় কাজ চলার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই দাহ্য ফোম, কাপড় ও অন্যান্য সামগ্রীতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে পুরো কারখানা ঘন কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় আচ্ছন্ন হয়ে যায়।

আগুনের ভয়াবহতায় কারখানার ভেতরে থাকা শ্রমিকদের অনেকেই দ্রুত বের হতে পারেননি। খবর পেয়ে সৌদি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে কারখানার ভেতর থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর নওগাঁ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি মরদেহ দেশে আনা এবং পরিবারের সদস্যদের সহায়তার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা যোগাযোগ অব্যাহত রেখেছেন।

ঘটনার বিস্তারিত কারণ এবং নিহতদের পরিচয় ও সংখ্যা সম্পর্কে সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪

মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৪, আটক ২৪