ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

নগরীজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে জনজীবন

  • আপলোড সময় : ১০-০৮-২০২৬ ০৪:৪৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৬ ০৪:৪৬:৫১ অপরাহ্ন
নগরীজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে জনজীবন নগরীজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট, চরম দুর্ভোগে জনজীবন
রাজশাহী মহানগরীতে গত কয়েকদিন ধরে তীব্র আকার ধারণ করেছে বিদ্যুৎ সংকট ও লোডশেডিং। 

সোমবার (১০ আগস্ট) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় বারবার বিদ্যুৎ আসা-যাওয়ার ঘটনায় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। গৃহস্থালি কাজ, শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বাসিন্দাদের অভিযোগ, কোনো পূর্বঘোষিত সময়সূচি ছাড়াই দিনে ও রাতে একাধিকবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হচ্ছে। কোথাও আধা ঘণ্টা, কোথাও এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা ও অনলাইন ক্লাস ব্যাহত হচ্ছে। ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটায় ফ্রিল্যান্সার ও তথ্যপ্রযুক্তি খাতের কর্মীরাও ক্ষতির মুখে পড়ছেন।

বিদ্যুৎ সংকটের বিষয়ে জানতে নেসকোর রাজশাহী সার্কেল-১-এর দপ্তরে যোগাযোগ করা হলে কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম চৌধুরী জানান, তিনি ছুটিতে রয়েছেন।

পরে একই দপ্তরের কর্মকর্তা মোঃ সুমন বলেন, রাজশাহী মহানগরীতে বিদ্যুতের চাহিদা ১১১ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে ৯৮ দশমিক ৫ মেগাওয়াট। ফলে প্রায় সাড়ে ১২ মেগাওয়াট ঘাটতি রয়েছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে সংকট কেটে যাবে বলেও তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২